মঙ্গলবার ● ১৬ আগস্ট ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লংগদুতে বন্য হাতির আক্রমনে ১ বিধবার মৃত্যু
লংগদুতে বন্য হাতির আক্রমনে ১ বিধবার মৃত্যু
লংগদু প্রতিনিধি :: (১ভাদ্র ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় দুপুর ২.৫২মিঃ) রাঙামাটি পার্বত্য জেলায় লংগদু উপজেলার ৫ নং ভাসান্যাদম ইউনিয়নের পূর্ব চাইল্যাতলী গ্রামে ১৫ আগষ্ট সোমবার রাত ১০টার পর বন্য হাতির আক্রমনে বিধবা হনুফা বেগম (৪০) নামের এক মহিলা নিহত হয়েছে।
নিহত হনুফা বেগমের স্বামী গত ১ বছর আগে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর সময় ২ মেয়ে ও ২ ছেলে রেখে গেছেন। তার ছোট ছেলের বয়স দেড় বছর।
হনুফা বেগমের ঘরে রাত ১০ টার সময় হাতি আক্রমন করে। হনুফা বেগম তা বুঝতে পেরে তার সন্তানদের অন্যত্র সরিয়ে দিয়ে পালানোর সময় হাতি ধরে ফেলে এবং আছাড় মারলে ঘটনাস্থলে সে মৃত্যুবরণ করে।





মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ