বুধবার ● ১৭ আগস্ট ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ১টি পাহাড় ১টি খামার কর্মসূচীর কর্মশালা শুরু
রাঙামাটিতে ১টি পাহাড় ১টি খামার কর্মসূচীর কর্মশালা শুরু
ষ্টাফ রিপোর্টার :: (২ ভাদ্র ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.৩৬মিঃ) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এর অর্থায়নে ও রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে রাঙামাটিতে একটি পাহাড় একটি খামার কর্মসূচীর উপকারভোগী কৃষক-কৃষাণীদের ২দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী শুরু হয়েছে৷
বুধবার ১৭আগষ্ট সকালে রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কক্ষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচীর উদ্ধোধন করেন৷
এ সময় রাঙ্গামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রমনী কান্তি চাকমা, অতিরিক্ত উপ-পিরচালক তপন কুমার পাল ও কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা কৃষ্ণ প্রসাদ মল্লিক উপস্থিত ছিলেন৷
উদ্ধোধনকালে প্রধান অতিথির বক্ত্যবে জেলা পরিষদ চেয়ারম্যান প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে বলেন, এটি একটি পাইলট প্রকল্প৷ এই প্রকল্পের মাধ্যমে পাহাড়ে কৃষি, মত্স্য ও গবাদী পশু চাষ করে উন্নয়ন করা গেলে এ প্রকল্প দীর্ঘ মেয়াদী হবে৷ আপনাদের সফলতার উপরেই নির্ধারণ করবে আগামীতে এই প্রকল্প দীর্ঘ মেয়াদী হবে কি হবেনা৷ তাই এই প্রকল্পের মাধ্যমে পাহাড়ের পতিত জমি ও পুকুরগুলোকে যথাযথভাবে কাজে লাগিয়ে কৃষকরা নিজেদের ভাগ্যের পরিবর্তন করতে পারবে৷ তিনি বলেন, কৃষি উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর৷ কারণ এই সরকার কৃষি বান্ধব সরকার৷ কৃষি ঋণ প্রদান, ডিজেল, সার ও বিভিন্ন কৃষিপন্যে ভুতর্কী প্রদান করছে কৃষি উন্নয়নে৷ তিনি বলেন, সরকারী বা বেসরকারী চাকুরির দিকে তাকিয়ে না থেকে নিজেদের জমি ও পুকুরগুলোতে উন্নত ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চাষাবাদ করলে অন্য বেকার যুবকদের জন্যও কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব৷ তিনি বলেন, বর্তমানে অন্যান্য জেলার ন্যয় পার্বত্যঅঞ্চলেও ভালো মানের ফল ফলাদি উত্পাদিত হচ্ছে৷ যা নিজ জেলার পুষ্টি চাহিদা মিটিয়ে অন্য জেলায়ও একটি ফরমালিন বিহীন ব্র্যান্ড হিসেবে পরিচিতি লাভ করেছে৷ নিজের অভিজ্ঞতা ও সরকারের সুযোগ সুবিধাগুলোকে কাজে লাগিয়ে আত্ননির্ভরশীল হওয়ারও আহ্বান জানান তিনি৷
প্রশিক্ষণে প্রকল্প কতর্ৃক নির্ধারণ করা রাঙামাটি সদর উপজেলার বিলাইছড়ি পাড়ার প্রশিক্ষনার্থীরা অংগ্রহণ করে৷
পরে অতিথিরা উপস্থিত প্রশিক্ষনার্থীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেন৷





মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক
কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান
বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন
দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা
হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা
রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা