শিরোনাম:
●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা
রাঙামাটি, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৮ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » জাতীয় » বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা
প্রথম পাতা » জাতীয় » বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা
শনিবার ● ৮ ডিসেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

---আজ সকালে গণতান্ত্রিক, মানবিক ও দায়বদ্ধ রাষ্ট্র ও সমাজ কায়েমে “অধিকার ও ইনসাফ প্রতিষ্ঠার” অঙ্গিকারে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে ‘কোদাল’ মার্কার নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়। পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ২৬ দফা ইশতেহার ঘোষণা করেন। সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে পার্টির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে সাইফুল হক বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের গুরুত্বপূর্ণ কোন দাবি অর্জিত না হলেও দেশে ন্যূনতম গণতান্ত্রিক অধিকার রক্ষায় ও ভোটাধিকার প্রয়োগে জনগণের প্রবল গণতান্ত্রিক আকাঙ্খার পাশে দাঁড়াতে আন্দোলনের অংশ হিসেবে আমরা প্রতিকুল পরিবেশে এই নির্বাচনে অংশগ্রহণ করছি। তিনি বলেন, ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ পেলে এবার জনগণের ভোট জাগরণ ঘটবে। তিনি বলেন, বর্তমান দুঃসহ অবস্থার বিরুদ্ধে জনগণের পুঞ্জিভূত ক্ষোভ ক্রমে প্রবল হয়ে উঠছে এবং সমাজের ভিতর থেকেই পরিবর্তনের গণতান্ত্রিক আকাঙ্খা জোরদার হয়ে উঠছে। তিনি বলেন, পরিবর্তনের এই ন্যায্য আকাংখাকে ধারণ করে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার এজেন্ডাসমূহকে আমরা নির্বাচনের মধ্য দিয়েও এগিয়ে নিয়ে যেতে চাই। তিনি বলেন, নির্বাচন ব্যবস্থাসহ শাসনতান্ত্রিক গভীর সংকটসমূহের সমাধান না হলে আগামীতেও নির্বাচনকেন্দ্রীক বিদ্যমান সংকটের পুনরাবৃত্তি হবে এবং তাতে আমাদের গণতান্ত্রিক অভিযাত্রা আরো বিপদগ্রস্ত হবে। এই প্রেক্ষিতে বিদ্যমান গভীর সংকট উত্তরণে মহান মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে ‘অধিকার ও ইনসাফ’ প্রতিষ্ঠায় পার্টির ২৬ দফা ভিত্তিক নির্বাচনী ইশতেহারের গুরুত্বপূর্ণ দিক ও অঙ্গিকারসমূহ তুলে ধরেন।
---ইশতেহারের গুরুত্বপূর্ণ দিকসমূহ ::
১. সাংবিধানিক স্বৈরতন্ত্রের উৎস সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল, বহুদলীয় অন্তর্ভূুক্তিমূলক শাসনব্যবস্থা প্রবর্তন, সংবিধানের অগণতান্ত্রিক, সাম্প্রদায়িক ও ক্ষুদ্র জাতিসত্ত্বাবিরোধী ধারা বাতিল করা।
২. রাষ্ট্রের আইন বিভাগ, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের মধ্যকার উপযুক্ত ভারসাম্য নিশ্চিত করা এবং নির্বাহী বিভাগ কর্তৃক বিচার বিভাগ নিয়ন্ত্রণের প্রত্যক্ষ ও পরোক্ষ তৎপরতা রোধ করা।
৩. সাংবিধানিক কমিশনের মাধ্যমে সাংবিধানিক পদে নিয়োগের বিধান চালু করা।
৪. কোন অজুহাতেই মত প্রকাশের স্বাধীনতা ও সংগঠিত হবার স্বাধীনতা খর্ব না করা।
৫. ডিজিটাল নিরাপত্তা আইনের অগণতান্ত্রিক ও নিবর্তনমূলক ধারাসমূহ বাতিল করা।
৬. বিচার বহির্ভূত হত্যাকা-সহ সকল রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ করা। সমস্ত রাজনৈতিক হত্যাকা-ের বিচার করা। গণতান্ত্রিক আন্দোলনে পুলিশী হামলা-হস্তক্ষেপ, রিমান্ডের নামে শারীরিক ও মানসিক নির্যাতন ও রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে মিথ্যা মামলা রোধ করা।
৭. ধর্মীয় ও জাতিগত ভিন্নতার কারণে যাবতীয় বৈষম্য দূর করা।
৮. শাসন পদ্ধতির কার্যকরী গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ও স্থানীয় সরকারের ক্ষমতায়ন করা।
৯. কালো টাকা ও পেশীশক্তি নির্ভর নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কার করা।
১০. ভোট প্রয়োগে প্রত্যক্ষ ও পরোক্ষ বাধা প্রদানকে শাস্তিযোগ্য গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা।
১১. দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।
১২. দুর্নীতি, লুটপাট, সন্ত্রাস, দুর্বৃত্তায়ন ও দলীয়করণ বন্ধ করা।
১৩. কর্মসংস্থান, উৎপাদনশীলতা বৃদ্ধি ও দারিদ্র্যের অবসান ঘটানো।
১৪. গ্রামীণ ও কৃষিখাতের অগ্রাধিকার।
১৫. শ্রমিক ও শিল্পখাতের বিকাশ সাধন করা।
১৬. শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্যসেবাসহ সামাজিক খাতসমূহকে গুরুত্ব প্রদান করা।
১৭. নারীর সমঅধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় জাতীয় সংসদে সংরক্ষিত আসন বৃদ্ধি করে প্রত্যক্ষ নির্বাচন ও ‘ইউনিফর্ম সিভিল কোড’ চালু করা।
১৮. শিশু-কিশোর-বৃদ্ধ-দুঃস্থদের অধিকার নিশ্চিত করা।
১৯. বাস্তুহীনদের বাসস্থান ও বাড়ী ভাড়া আইন কার্যকরী করা।
২০. প্রতিবন্ধীদের অধিকার রক্ষা করা।
২১. জাতীয় সম্পদ রক্ষা, দেশের জ¦ালানী নিরাপত্তা নিশ্চিত করা, সুন্দরবনবিনাশী রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প ও রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ স্থগিত করা।
২২. দুর্যোগ ব্যবস্থাপনা ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করা।
২৩. প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য সংরক্ষণের নীতি প্রবর্তীত করা, পরিবেশ আদালত গঠন করা।
২৪. জাতীয় স্বার্থে অর্থনৈতিক নীতি প্রণয়ন করা।
২৫. জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে পেশাদার সশস্ত্র বাহিনীর পাশাপাশি দেশের সক্ষম তরুণ-তরুণীদের সামরিক প্রশিক্ষণ প্রদানসহ গণপ্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা, যাতে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায়ও তারা কার্যকরী ভূমিকা পালন করতে পারে।
২৬. সমতা, ন্যায্যতা, আন্তর্জাতিক আইন ও পারস্পরিক স্বার্থের স্বীকৃতির ভিত্তিতে তিস্তার পানি বন্টন, রোহিঙ্গাদের ফেরত পাঠানোসহ যাবতীয় দ্বিপাক্ষিক সমস্যার সমাধান করা। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা বিরোধী চুক্তিসমূহ বাতিল করা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় নেত্রী বহ্নিশিখা জামালী, আকবর খান, শাহাদাৎ হোসেন খোকন, শেখ মো. শিমুল, অধ্যাপক মনোজ কুমার সেন, রাশিদা বেগম, মোফাজ্জল হোসেন মোশতাকসহ পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)