সোমবার ● ২২ আগস্ট ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন
ঝিনাইদহে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন
ঝিনাইদহ প্রতিনিধি :: (৭ ভাদ্র ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ৮.৪০মিঃ) ঝিনাইদহে শতাধিক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে বিনামূল্যে হুইল চেয়ার দেওয়া হয়েছে৷ ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কনক কান্তি দাসের উদ্যোগে ২২ আগষ্ট সোমবার দুপুরে শহরের হামদহ এলাকায় তার নিজ বাসভবনের সামনে এর আয়োজন করা হয়৷
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার ও প্রধান বক্তা ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান৷
আরো উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) গোপিনাথ কানজিলাল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন, মধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েল৷
অনুষ্ঠানে আলোচনা সভা শেষে ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা শতাধিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার দেওয়া হয়৷





কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ