শিরোনাম:
●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটি, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২২ আগস্ট ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » নবীগঞ্জ ডিগ্রী কলেজকে সরকারীকরণের ঘোষনায় সর্বত্র উল্লাস
প্রথম পাতা » প্রধান সংবাদ » নবীগঞ্জ ডিগ্রী কলেজকে সরকারীকরণের ঘোষনায় সর্বত্র উল্লাস
সোমবার ● ২২ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নবীগঞ্জ ডিগ্রী কলেজকে সরকারীকরণের ঘোষনায় সর্বত্র উল্লাস

---

নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি :: (৭ ভাদ্র ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.০০মিঃ)  নবীগঞ্জ বিশ্ব বিদ্যালয় ডিগ্রী কলেজকে সরকারীকরণের ঘোষনায় নবীগঞ্জের সকল শ্রেণী পেশার মানুষের মাঝে আনন্দ উল্লাস দেখা দিয়েছে ৷ পাশাপাশি উক্ত কলেজকে জাতীয়করণ করায় প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন কলেজের শিক্ষক মন্ডলী, গভঃবডি, শিক্ষার্থীরাসহ এলাকাবাসী৷ সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, নবীগঞ্জের ঐতিহ্যবাহী এ বিদ্যাপিট ১৯৮৪ সালে বন্যা আশ্রয় কেন্দ্রে চালু হয়েছিল৷ রাজনীতি মুক্ত গুটিকয়েকজন ছাত্র/ছাত্রী নিয়ে শুধুমাত্র মানবিক ও বাণিজ্য বিভাগ দিয়ে কলেজটি চালু হয়৷ দীর্ঘ প্রায় ১০ বছর পরে ১৯৯৪ সালে জন্তরী গ্রামের জমিদার বাড়িসহ কয়েকজন শিক্ষা অনুরাগীর দানকৃত ভুমিতে নবীগঞ্জ কাজিরবাজার সড়কস্থ জন্তরী গ্রামের সনি্নকটে কলেজটি স্থানান্তরিত হয়৷ বর্তমানে অর্নাসসহ সকল বিভাগে প্রায় ৩ হাজার ছাত্র ছাত্রী রয়েছেন ওই কলেজে৷ ঐতিহ্যবাহী উক্ত কলেজটিকে জাতীয়করণের দাবী উঠেছিল কয়েক বছর আগ থেকেই৷ এক পর্যায়ে স্থানীয় সংসদ সদস্য এম এ মুনিব চৌধুরী বাবু, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, শিক্ষকমন্ডলীসহ সরকারী দলের অনেক নেতৃবৃন্দের আন্তরিক সহযোগিতায় সরকার গত শনিবার নবীগঞ্জ কলেজটি জাতীয়করণের ঘোষনা দেন ৷ এ খবর পেয়ে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সকল মহলে আনন্দ উল্লাস দেখা দিয়েছে ৷ অনেকেই বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন৷ শিক্ষকমন্ডলী ও গভঃবডির সদস্যবৃন্দ এ কলেজকে জাতীয়করণের ঘোষনা দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, স্থানীয় সংসদ সদস্য এম এ মুনিব চৌধুরী বাবু, উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডঃ মো. আলমগীর চৌধুরী, শিক্ষা সচিবসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন৷এ ব্যাপারে এমপি মুনিম চৌধুরী বাবু বলেন, নবীগঞ্জ কলেজ সরকারীকরণ নির্বাচনী প্রতিশ্র”তি ছিল৷ আজ তা বাস্তবায়িত হওয়ায় আল্লাহর কাছে লাখ শোকরিয়া আদায় করছি৷ সেই সাথে বর্তমান প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবসহ সংশ্লিষ্ট সকলের প্রতি নবীগঞ্জ-বাহুবলবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই৷ এখন এই কলেজটি বিশ্ববিদ্যালয় কলেজ৷ নিজস্ব জায়গায় সুপ্রতিষ্টিত হয়েছে৷ অবশেষে সরকারীকরণ হল প্রিয় কলেজটি ৷ প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই৷এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. আলমগীর চৌধুরী বলেন, সারাদেশের উপজেলা পর্যায়ে স্কুল, কলেজ জাতীয়করণ একমাত্র জননেত্রী শেখ হাসিনার সরকারের পক্ষে সম্ভব হয়েছে৷ শুধু নবীগঞ্জ কলেজ নয়, এর আগে শত বছরের ঐতিহ্যবাহী নবীগঞ্জ জে কে মডেল হাইস্কুলটিকেও সরকারীকরণ করা হয়েছে৷ এই সরকারের প্রতি নবীগঞ্জবাসী চিরকৃতজ্ঞ৷ এডঃ আলমগীর চৌধুরী সরকারের অসামন্য অবদানের জন্য নবীগঞ্জবাসীর পক্ষ থেকে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিক্ষা সচিবসহ সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান৷





প্রধান সংবাদ এর আরও খবর

রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)