শিরোনাম:
●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
রাঙামাটি, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৬ আগস্ট ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » হাইওয়ের পাশে কোন পশুর হাট বসতে দেয়া হবে না: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী
প্রথম পাতা » গাজিপুর » হাইওয়ের পাশে কোন পশুর হাট বসতে দেয়া হবে না: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী
শুক্রবার ● ২৬ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হাইওয়ের পাশে কোন পশুর হাট বসতে দেয়া হবে না: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

---

গাজীপুর জেলা প্রতিনিধি :: (১১ ভাদ্র ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় বিকাল ৫.১৫মিঃ)  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, এবারে কোরবানির ঈদে হাইওয়ের পাশে কোন পশুর হাট বসতে দেয়া হবে না৷ এ ছাড়া পশু পরিবহনে কোন আনফিট গাড়ি মহাসড়কে উঠতে দেয়া হবে না৷ এ গুলোকে উত্‍সমুখেই আটকে দেয়া হবে৷

মন্ত্রী ২৬ আগস্ট শুক্রবার সকাল ৯টার দিকে গাজীপুর মহানগরীর ভোগড়ায় ঢাকা-বাইপাস সড়কে ‘গাজীপুর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা’ পর্যন্ত সড়কের ৪ লেন কাজের অগ্রগতি পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা কথা বলেন৷

মন্ত্রী বলেন, রমজানের ঈদের চেয়ে কোরবানি ঈদ অনেক বেশী চ্যালেঞ্জিং৷ রাস্তার পাশে পশুর হাট বসানো হয়৷ এছাড়া ফিটনেসবিহীন পশুবাহি গাড়ি মহাসড়কে বিকল হলে রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি করে৷ এবার মন্ত্রণালয় থেকে আগেবাগে সিদ্ধান্ত নেয়া হয়েছে মহাসড়কের পাশে কোন পশুর হাট বসতে দেয়া হবে না৷ এ ব্যাপারে জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন এবং হাইওয়ে পুলিশকে নিদের্শ দেয়া হয়েছে৷ তাছাড়া প্রতি ঈদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা, মির্জাপুর, এলেঙ্গায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়৷ পশুবাহী যান রাস্তায় বিকল হওয়ায় এসব যানজট হয়৷ তাই ফিটনেস বিহীন পশুবাহি গাড়ি গুলো যেন মহাসড়কে উঠতে না পারে সে জন্য এর উত্‍সমুখে বন্ধ করে দেওয়ার কঠোর নিদের্শনা দেয়া হয়েছে৷

মন্ত্রী আরো বলেন, প্রতি ঈদের আগেই গার্মেন্টস কারখানা গুলো একসঙ্গে ছুটি দেয়ার কারণে ও গাড়ির চাপ বেড়ে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়৷ আমরা বারবার গার্মেন্টস মালিকদের পৃথক তারিখে ছুটি দেয়ার অনুরোধ করলেও তা তারা কার্যকর করেননি৷ তাই এবার মন্ত্রণালয় থেকে বিজেএমইকে নির্দেশনা দেয়া হয়েছে৷ আমরা আশা করি তারা জনদুর্ভোগের কারণ সৃষ্টি করবেন না৷ গার্মেন্টস মালিকরা এ নির্দেশনা মেনে নেবেন৷ মন্ত্রী ঈদের আগে সাভার ও আশুলিয়াকে একদিন এবং গাজীপুরে একদিন পৃথক ভাবে ছুটি দেয়ার জন্য গার্মেন্টস মালিকদের প্রতি আহবান জানান৷

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে গাজীপুরের কড্ডা ও বাইমাইল এলাকায় সিটি করপোরেশেনের ময়লা ফেলায় যানজট সৃষ্টি প্রসঙ্গে তিনি বলেন, এ ব্যাপারে গাজীপুর সিটি মেয়রের সঙ্গে কথা হয়েছে৷ তাকে বলা হয়েছে আর যেন মহাসড়কের ওই স্থানে কোন ময়লা ফেলা না হয়৷ আর যদি এ নির্দেশ না মানা হয় তাহলে ওই ময়লা সিটি করপোরেশনের সামনে ও মেয়রের বাসার সামনে ফেলার জন্য তিনি হাইওয়ে পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের নিদের্শ দেন৷
এ সময় মন্ত্রীর সঙ্গে ঢাকা বিভাগীয় তত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী ডি.এ.কে.এম নাহীন রেজাসহ সড়ক ও জনপথের কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)