মঙ্গলবার ● ৩০ আগস্ট ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহের কেউ কথা রাখেনি
ঝিনাইদহের কেউ কথা রাখেনি

ঝিনাইদহ প্রতিনিধি :: ভোটের সময় মেম্বর চেয়ারম্যানরা বলেছিলেন, ভোট দাও বয়স্ক ভাতা পাবে৷ সংসদ নির্বাচনেও একই ভাবে ভোট নিয়েছিলো মসলেম উদ্দীন শাহের কাছ থেকে৷ কিন্তুু ভোট চলে গেছে সেই কবে, কেও কথা রাখেনি৷
বয়স এখন সত্তরের কাছাকাছি৷ পাথরের মতো পেটানো শরীরটি ক্রমশ নিসত্মেজ হয়ে পড়ছে তার৷ তারপরও ক্ষুধার যন্ত্রনা আর অভাবের তাড়নায় মসলেমকে খোয়া ভেঙ্গে জীবিকা নির্বাহ করতে হচ্ছে৷
মসলেম শাহ এর বাড়ি ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকার গয়াসপুর বটতলা কলোনীতে৷ স্ত্রী জহুরা খাতুন এ্যজমার রোগী৷ সেই মাঝে মধ্যে বাঁচে না৷ দুই ছেলে বিয়ে করে আলাদা৷ তিন মেয়ের মধ্যে কেবল বড় মেয়ে বিধবা হয়ে বাড়িতে বসে আছে৷ বাবার সঙ্গে মেয়েও খোয়া ভাঙ্গে৷
মেম্বর চেয়ারম্যানদের কাছে বয়স্ক ভাতা চেয়ে কোন লাভ হয়নি৷ রাজনীতি আর প্রভাবের কাছে মসলেম উদ্দীনের বয়স্ক ভাতা হয় না৷ খুটির জোর নেই বলে কেও পাত্তা দেয় না৷ তাই বলে কি দেশ বিদেশের সরকারী-বেসরকারী কর্মকর্তা, সুহৃদয়বান ব্যাক্তিবর্গের ও কি কোন মানবতা নেই ? নিশ্চয় আছে !
ঝিনাইদহবাসী আশা করে ঝিনাইদহ সমাজসেবা অধিদপ্তরের সত্ ও নিষ্ঠাবান কর্মকর্তারা ও দেশ বিদেশের সুহৃদয়বান ব্যাক্তি বা প্রতিষ্ঠান আসহায় হতদরিদ্র মসলেম শাহকে সাহায্য ও সহযোগিতা থেকে বঞ্চিত করবেন না৷ মসলেম উদ্দীনের সাথে যোগাযোগ ০১৬১০২০৯৭১০ (নাতি ছেলে মানিক)৷





কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা