শিরোনাম:
●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান
রাঙামাটি, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩০ আগস্ট ২০১৬
প্রথম পাতা » কৃষি » রাস্তাটি টিকিয়ে রাখতে পৌর পরিষদের দৃষ্টি কামনা পাড়াবাসীর
প্রথম পাতা » কৃষি » রাস্তাটি টিকিয়ে রাখতে পৌর পরিষদের দৃষ্টি কামনা পাড়াবাসীর
মঙ্গলবার ● ৩০ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাস্তাটি টিকিয়ে রাখতে পৌর পরিষদের দৃষ্টি কামনা পাড়াবাসীর

--- মাটিরাঙ্গা ( খাগড়াছড়ি ) প্রতিনিধি :: পার্বত্য খাগড়াছড়ি জেলাধীন মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ড সংরক্ষিত আসন-১ কাউন্সিলর মায়েনা বেগমের বাড়ী থেকে মনু মিয়ার (রিপার মা) বাড়ী হয়ে নতুন পাড়া হাজী মালেকের পুকুরের পাশ দিয়ে খাগড়াছড়ি প্রধান সড়ক পর্যন্ত যাতায়াতের রাস্তাটি সলিং করণ ও মেরামত জরুরী৷
সরেজমিনে গিয়ে জানা গেছে, ২০০২ সালে মাটিরাঙ্গা পৌরসভা নির্মিত হওয়ার পর থেকে দীর্ঘ প্রায় ১৪ বছরেও এই এলাকার যাতায়াত ব্যবস্থার উন্নয়নে উল্লেনখযোগ্য পদক্ষেপ গ্রহন করা হয়নি৷ এই এলাকায় বসবাসরত মানুষের একমাত্র চলাচলের মাধ্যম হচ্ছে এই রাস্তাটি,ফলে বর্ষা মৌসুমে পানি ও কর্দমাক্ততা বৃদ্ধির কারণে মানুষের চলাচল সম্পুর্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে৷ নির্মাণ সামগ্রী থেকে শুরু নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি পর্যন্ত কাঁধে বা মাথায় বহন করে নিতে হয় এই এলাকার মানুষদের৷ ছোট্ট ছোট্ট স্কুলগামী শিক্ষার্থী ও বয়বৃদ্ধদের ভোগান্তি পোহাতে হয় সবচেয়ে বেশী৷ তারা পারে না সময় মতো স্কুল ও মসজিদে যেতে৷এ ছাড়াও এখানকার জমিতে উত্‍পাদিত ফসলাদি বিক্রির জন্যে বাজাররে নিতে কৃষকদের ব্যয় বহুলাংশে বৃদ্ধি পায়৷ পুরো রাস্তাটির কয়েকটি অংশ ভেঙ্গে ভেঙ্গে সম্পুর্ন বিছিন্ন হয়ে যাওয়ার উপক্রম হয়েছে বিধায় সাধারণ মানুষ পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন৷
এ বিষয়ে ৩ বারের নির্বাচিত সংরক্ষিত মহিলা কাউন্সিলর মায়েনা বেগম,রাস্তাটি মেরামতের প্রয়োজনীয়তা রয়েছে উল্লেখ করে জানান,বিগত পৌর পরিষদ ও বর্তমান পৌর পরিষদে আমি একাধিকবার গুরত্বের সাথে বিষয়টি বিবেচনার জন্যে মেয়র সহ সংশ্লিষ্টদের বলেছি কিন্তু অজ্ঞাত কারণে তা বাস্তবায়নে পদক্ষেপ গ্রহন করা হয়নি৷ তবে আশা করছি এই পৌর পরিষদের বলিষ্ট পদক্ষেপে রাস্তাটি সলিং করণ ও মেরামত সম্ভব হবে৷
অভিজ্ঞ মহল ও এলাকার সচেতন ব্যক্তিরা মনে করেন, রাস্তাটির উন্নয়নে সলিং করণসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা গেলে এখানকার প্রায় শতাধিক পরিবারের জীবন যাত্রার মান উন্নত ও স্কুলগামী শিশু শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ উন্নয়ন সম্ভব হবে৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)