মঙ্গলবার ● ৩০ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে বিদ্যুত্ চুরির দায়ে ৬ জনকে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা
গাজীপুরে বিদ্যুত্ চুরির দায়ে ৬ জনকে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা

গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বিদ্যুত্ ব্যবহার করার দায়ে ছয়জনকে ১০ লাখ ৪৫ হাজার ২৯২ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত৷
২৯ আগস্ট সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমাতুজ জোহরা৷
গাজীপুর পল্লীবিদ্যুত্ শাখার ডিজিএম (টেকনিক্যাল) হারুন অর রশিদ জানান, গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা, ভোগড়া, বারবৈকা ও দক্ষিণ সালনা এলাকায় অভিযান চালায় গাজীপুর পল্লী বিদ্যুতের ভ্রাম্যমাণ আদালত৷ এসময় অবৈধভাবে বিদ্যুত্ ব্যবহার করার দায়ে চান্দনা এলাকার মোগর আলীর ছেলে মোঃ ফজলুল হককে ১ লাখ ৩ হাজার ৭৯৬ টাকা, ভোগড়া এলাকার মোঃ আব্দুল বারেকের ছেলে মোঃ আলিফ উদ্দিনকে ৩ লাখ ৩০ হাজার ১৪৩ টাকা, একই এলাকার মোঃ কান্দুর মন্ডলের ছেলে ফজলুল হককে ১ লাখ ৪৯ হাজার ৬৬ টাকা, বারবৈকা এলাকার মোঃ শাহাব উদ্দিনকে ১ লাখ ৪৯ হাজার ৬৬ টাকা, একই এলাকার মনির উদ্দিনের ছেলে মোজাম্মেল হককে ১ লাখ ১৮ হাজার ৮৮৬ টাকা ও দক্ষিণ সালনা এলাকার মৃত নজর আলীর ছেলে মোঃ আবুল হোসেনকে ১ লাখ ৯৪ হাজার ৩৩৫ টাকা জরিমানা করা হয়৷ ক্ষতিগ্রস্ত বিদ্যুতের ইউনিট ১০ লাখ ৮শ৷
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর পল্লী বিদ্যুত্ শাখার ডিজিএম (টেকনিক্যাল) হারুন অর রশিদ, এজিএম জুনায়দুর রহমানসহ পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও পুলিশ প্রশাসন৷





পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা