মঙ্গলবার ● ৩০ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে নির্মাণাধীন ভবন থেকে লাশ উদ্ধার
গাজীপুরে নির্মাণাধীন ভবন থেকে লাশ উদ্ধার
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের কালিয়াকৈরে নির্মাণাধীন একটি বহুতল ভবনের ছাদ থেকে ২৯ আগস্ট সোমবার এক সিকিউরিটি গার্ডের লাশ উদ্ধার করেছে পুলিশ৷ নিহতের নাম সত্য মন্ডল (৪০)৷ তিনি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা সদরের ক্ষেত্র মন্ডলের ছেলে৷
পুলিশ ও এলাকাবাসি জানায়, নিহত সত্য মন্ডল কালিয়াকৈর উপজেলার কামরাঙ্গাচালা এলাকার থ্রি ডি গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় সিকিউরিটি গার্ডের কাজ করতেন৷ ওই কারখানার নির্মাণাধীন বহুতল ভবনের ছাদের রডের সঙ্গে রশি দিয়ে সত্য মন্ডলের লাশ বাঁধা ছিল৷ লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি৷ সোমবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে৷
কালিয়াকৈর থানার এসআই মোঃ রফিকুল ইসলাম জানান, ময়না তদন্তের পর ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা জানা যাবে৷





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩