রবিবার ● ৪ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » আলীকদমে সেনা অভিযানে অস্ত্র উদ্ধার
আলীকদমে সেনা অভিযানে অস্ত্র উদ্ধার
আলীকদম প্রতিনিধি :: (২০ ভাদ্র ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.৩১মিঃ) পার্বত্য বান্দরবানের আলীকদমে সেনা অভিযানে দুটি এসবিবিএল বন্দুকসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। শনিবার ২ সেপ্টেম্বর রাত ১০ টা ৩০ মিনিটে গোয়েন্দা সূত্রের ভিত্তিতে আলীকদম সেনা জোনের উপ অধিনায়ক মেজর মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে অপারেশন পরিচালনা করে রাত এগারটায় এসব অস্ত্র ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে নগদ টাকা, চশমা, জলপাই রঙ্গের ইউনিফর্ম ও রাবারের তৈরি গুলতি ছাড়াও নিত্য ব্যবহার্য জিনিস পত্র। সেনাবাহিনী সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে ৪/৫ জনের একটি পাহাড়ি সন্তাসী গ্রুপ আলীকদম সেনানিবাস হইতে আনুমানিক ৭ কিলোমিটার দুরে আমতলী মুরু পাড়ার কাছাকাছি অবস্থান নেয়। কিন্তু অপারেশনের বিষয়টি জানতে পেরে সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হলেও তাদের নিত্য ব্যবহার্য জিনিস পত্র ও অস্ত্র পার্শ্ববর্তী জঙ্গলে ফেলে যায়।
পরে সেনাবাহিনী এসব অস্ত্র-সরঞ্জাম আলীকদম থানায় হস্তান্তর করে।





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩