শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৪ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » কৃষি » পার্বত্য ভুমি সমস্যা সমাধানে সরকার এগিয়ে এসেছে : সন্তু লারমা (ভিডিওসহ)
প্রথম পাতা » কৃষি » পার্বত্য ভুমি সমস্যা সমাধানে সরকার এগিয়ে এসেছে : সন্তু লারমা (ভিডিওসহ)
রবিবার ● ৪ সেপ্টেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পার্বত্য ভুমি সমস্যা সমাধানে সরকার এগিয়ে এসেছে : সন্তু লারমা (ভিডিওসহ)

---

নির্মল বড়ুয়া মিলন :: (২০ ভাদ্র ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০০মিঃ) পার্বত্য চট্টগ্রাম ভুমি সমস্যা সমাধানে সরকার এগিয়ে এসেছে বলে অভিমত ব্যক্ত করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস-সন্তু) সভাপতি সাবেক গেরিলা নেতা জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা৷
৪ সেপ্টেম্বর রবিবার সকালে পার্বত্য অঞ্চলের ৫টি বাঙ্গালী সংগঠনের হরতালের মধ্যে রাঙামাটি সার্কিট হাউজে পার্বত্য চট্টগ্রাম ভুমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ অভিমত ব্যক্ত করেন৷
পার্বত্য চট্টগ্রাম ভুমি বিরোধ নিষ্পত্তি কমিশনের তিন ঘন্টাব্যাপী রুদ্ধদার বৈঠকে কমিশনের কাজ আমরা কিভাবে এগিয়ে নেবো, কাজের পদ্ধতি, বাজেট, জনবল নিয়োগ বিষয়ে আলোচনা হয়েছে৷
ভুমি কমিশনের কাজে সন্তুষ্টির বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের সাবেক এই গেরিলা নেতা বলেন, এটাতো আমাদের দায়িত্ব, এ বিষয়টা আমাদের জিজ্ঞাসা করতে হবে আপনারা সন্তুষ্ট কিনা, কাজের মাধ্যমে এসব বেরিয়ে আসবে৷
পার্বত্য ভুমির বিরাজমান সমস্যা সমাধানের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সন্তু লারমা আরো বলেন, সংশোধিত আইন অনুযায়ী আজকের বৈঠক হয়েছে, সমাধানের জন্য আমরা চেষ্টা রাখছি, ভুমির সমস্যা সমাধানে সরকার এগিয়ে এসেছে, সরকার দায়িত্ব নিচ্ছে, আমরা আশাবাদী, আমরা আশা করবো এই ভুমি কমিশনের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামের ভুমি সমস্যা সমাধান হবে৷ তিনি পার্বত্য ভুমি বিরোধ নিষ্পত্তি বিষয়ে সাংবাদিকদেরও সহযোগিতা কামনা করেন৷
ভুমি বিরোধ নিষ্পত্তি কমিশন চেয়ারম্যান সাবেক বিচারপতি আনোরুল হক এই নতুন আইন অনুসারে পার্বত্য বাঙ্গালীদের প্রতি ন্যায় অন্যায় প্রসংগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন এ চিন্তা সম্পূর্ণ অমুলক,বিরোধ যা আছে নিষ্পত্তি করার জন্য আমরা কাজ করছি, এগুলো অমুলক শংকা, বিরোধ যা আছে সবই নিষ্পত্তি করা হবে, আমরা পার্বত্য অঞ্চলের প্রত্যেকটা মানুষের জন্য কাজ করছি৷ অভিযোগকারীদের অভিযোগ গ্রহণ করা হবে, অভিযোগ শুনানির সময় আমরা আবার বৈঠক করবো৷ এই আইনে কোন জনগোষ্ঠির প্রতি অবিচার রাখা হয়নি৷
এসময় চাকমা সার্কের চীফ ব্যারিষ্টার রাজা দেবাশিষ রায় সাংবাদিকদের বলেন, এখন আইন নতুন পুরাতন ভাবা ঠিক হবেনা, যে সমসত্ম আইন পার্বত্য চট্টগ্রাম চুক্তির সাথে অসংগতি ছিলো সে আইনগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দূর করেছেন৷ এই আইন অনুসারে আমাদের কাজগুলো এগিয়ে নেবো৷ বলেন ব্যারিষ্টার দেবাশিষ রায়৷
পার্বত্য ভুমি কমিশনের বৈঠকে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ভুমি বিরোধ নিষ্পত্তি কমিশন চেয়ারম্যান সাবেক বিচারপতি আনোয়ারুল হক, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা), রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরি চৌধুরী, রাঙামাটি চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার রাজা দেবাশিষ রায়, খাগড়াছড়ি মং সার্কেল চীফ রাজা সাচিং প্রু,বান্দরবান বোমাং সার্কেল চীফ রাজা উ চ্যু প্রু এর প্রতিনিধি, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এর প্রতিনিধি অতিরিক্ত বিভাগীয় কমিশনার মমিনুর রশীদ আমিন ও পার্বত্য চট্টগ্রাম ভুমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সচিব যুগ্ম জজ রেজাউল করিম ৷
পার্বত্য চট্টগ্রাম ভুমি বিরোধ নিষ্পত্তি কমিশনের অপর সদস্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বা তার কোন প্রতিনিধি সভায় যোগদান করেননি৷
এর আগে পার্বত্য চট্টগ্রাম ভুমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সাথে একটি সংক্ষিপ্ত বৈঠক করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী৷
এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি, ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স এর চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, রাঙামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সানাউল হক, ডাইরেক্টরেট জেনারেল ফোর্সেস ইন্টেলিজেন্সী (ডিজিএফআই) রাঙামাটি শাখার অধিনায়ক কর্ণেল এমদাদ উল্ল্যা ভুঁইয়া, রাঙামাটি সদর জোন কমান্ডার লে. কর্ণেল মালিক শামস উদ্দিন মোহাম্মদ মঈন পিএসসি, রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসক সামসুল আরেফিন, খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বনিক, রাঙামাটি জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও আইনজীবি উপস্থিত ছিলেন৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)