শিরোনাম:
●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটি, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৯ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » আন্তর্জাতিক » বাংলাদেশ এয়ারপোর্ট নতুন ব্যাগেজ বিধিমালা
প্রথম পাতা » আন্তর্জাতিক » বাংলাদেশ এয়ারপোর্ট নতুন ব্যাগেজ বিধিমালা
শুক্রবার ● ৯ সেপ্টেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশ এয়ারপোর্ট নতুন ব্যাগেজ বিধিমালা

---অনলাইন ডেস্ক :: অনেক দিনের পুরোনো বিধিমালাকে ভেঙ্গে বাংলাদেশ এয়ারপোর্ট নতুন ব্যাগেজ বিধিমালা প্রণয়ন করেছেন ? যা সবারই জেনে রাখা উচিত বিশেষ করে যারা নিত্য যাওয়া আসা করেন দেশ বিদেশের বিভিন্ন স্হানে । আপনাদের সুবিধার্থে আমরা আজ বাংলাদেশ এয়ারপোর্ট এর নতুন ব্যাগেজ বিধিমালাটি সম্পূর্ণ তুলে ধরলাম ।

বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক জুনের ২ তারিখের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে, জাতীয় রাজস্ব বোর্ড যাত্রী (অপর্যটক) ব্যাগেজ (আমদানি) বিধিমালা ২০১২ বাতিল করে নতুন বিধিমালা প্রনয়ন করেছে। এই বিধিমালা Tourist Baggage (Import) Rules, 1981 এবং Privileged Persons (Customs Procedures) Rules, 2003 এর আওতাভুক্ত যাত্রী ব্যতীত সকল যাত্রীর ক্ষেত্রে প্রযোজ্য হবে।

এই বিধিমালার ব্যাখ্যায় ‘যাত্রী’ বলতে বিদেশ থেকে আসা কোন যাত্রীকে বুঝানো হয়েছে। আর ‘ব্যাগেজ’ বলতে কোন যাত্রী কর্তৃক আমদানিকৃত যুক্তিসঙ্গত পরিমাণের খাদ্যদ্রব্য, পরিধেয়, গৃহস্থালি বা অন্যান্য ব্যক্তিগত সামগ্রী বুঝানো হয়েছে-যার প্রত্যেকটি আইটেমের ওজন ১৫ কেজির বেশি হবে না।

নতুন বিধিমালার উল্লেখযোগ্য বিষয়গুলো হলো:

১. আকাশ এবং জলপথে আসা ১২ বছর বা তার বেশি বয়সের যাত্রীর সঙ্গে আনা হাতব্যাগ, কেবিনব্যাগ বা অন্য কোনভাবে আনা ব্যাগের ওজন যদি ৬৫ কিলোগ্রামের বেশি না হয় তবে সেই ব্যাগেজ সকল প্রকাশ শুল্ক ও কর পরিশোধ ছাড়াই খালাসযোগ্য। অর্থাৎ ৬৫ কিলোগ্রাম পর্যন্ত ব্যাগেজ শুল্ক ও করমুক্ত।
উপ-বিধি (১) উল্লেখিত ব্যাগেজের অতিরিক্ত ৩৫ কিলোগ্রাম পর্যন্ত ওজনের পরিধেয় বস্তু, ব্যক্তিগত ব্যবহারের সামগ্রী, বই, সাময়িকী এবং পড়াশোনার সামগ্রী সকল প্রকার শুল্ক ও কর ছাড়াই খালাস হবে বা আনা যাবে।
২. ১২ বছরের কম বয়সী যাত্রীর ক্ষেত্রে ৪০ কিলোগ্রাম পর্যন্ত ওজনের কার্টন, ব্যাগ বা বস্তায় আনা ব্যক্তিগত ব্যাগেজের জন্য কোন প্রকার শুল্ক ও কর দিতে হবে না। তবে এই সুবিধা ছাড়া অন্য কোন সুবিধা ১২ বছরের কম বয়সী যাত্রী পাবে না।
৩. যাত্রীর সঙ্গে আনা হয়নি এমন ব্যাগেজ (Unaccompanied Baggage) এর ক্ষেত্রে তফসিল-১ এ নির্ধারিত ফরমে ঘোষণা প্রদান এবং এই বিধিমালার সাথে সঙ্গতিপূর্ণ হওয়া সাপেক্ষে সকল প্রকার শুল্ক ও কর পরিশোধ ছাড়াই খালাস করা যাবে। তবে ব্যাগেজ খালাসের সময় ঘোষণাপত্রের একটি অনুলিপি সংশ্লিষ্ট কাস্টমস কর্মকর্তার কাছে দাখিল করতে হবে।
৪. এই বিধিতে ভিন্নরূপ যাই থাকুক না কেন, একজন যাত্রী তফসিল-৩ এ উল্লেখিত পণ্যের প্রত্যেকটির একটি (মোবাইল ফোন ২টি) করে পণ্য সকল প্রকার শুল্ক ও কর পরিশোধ ছাড়াই এবং তফসিল-২ এ উল্লেখিত পণ্যের প্রত্যেকটির একটি করে পণ্য তফসিলে উল্লেখিত শুল্ক ও কর পরিশোধ করে আনতে পারবে।
৫. একজন বিদেশী পাসপোর্টধারী যাত্রী ১ লিটার পর্যন্ত মদ বা মদজাতীয় পানীয় (বিয়ার, স্পিরিট ইত্যাদি) সকল প্রকার শুল্ক ও কর পরিশোধ ছাড়াই আনতে পারবে।
৬. একজন যাত্রী তার পেশাগত কাজে ব্যবহারের জন্য সহজে বহনযোগ্য সকল প্রকার যন্ত্রপাতি সকল প্রকার শুল্ক ও কর পরিশোধ ছাড়াই আমদানি করতে পারবে।
৭. একজন যাত্রী ১০০ গ্রাম পর্যন্ত ওজনের স্বর্ণালংকার অথবা ২০০ গ্রাম পর্যন্ত ওজনের রৌপ্যের অলঙ্কার সকল প্রকার শুল্ক ও কর পরিশোধ ছাড়াই আনতে পারবে। তবে এক প্রকার অলঙ্কার ১২টির বেশি আনা যাবে না।
একজন যাত্রী বিদেশ থেকে দেশে আসার সময় ২৩৪ গ্রাম (২০ তলা) পর্যন্ত ওজনের স্বর্ণবার বা স্বর্ণপিন্ড অথবা ২৩৪ গ্রাম (২০ তলা) ওজনের রৌপ্যবার বা রৌপ্যপিন্ড সকল প্রকার শুল্ক ও কর পরিশোধ ছাড়াই আনতে পারবে।
৮. স্থলপথে আসা একজন যাত্রী সর্বোচ্চ ৪০০ মার্কিন ডলার মূল্যের ব্যাগেজ সকল প্রকার শুল্ক ও কর পরিশোধ ছাড়াই আমদানি করা যাবে।
৯. আকাশ, স্থল বা জলপথে আসা একজন অসুস্থ, পঙ্গু বা বৃদ্ধ যাত্রীর ব্যবহারের জন্য চিকিৎসা যন্ত্রপাতি বা হুইল চেয়ার আনার জন্য কোন প্রকার শুল্ক ও কর দিতে হবে না।
১০. এই বিধিমালায় যাই থাকুক না কেন, কোন বাংলাদেশী নাগরিক বিদেশে মৃত্যুবরণ করলে তার ব্যাগেজ সকল প্রকার শুল্ক ও কর থেকে অব্যাহতি পাবে।
১১. সকল যাত্রীর জন্য কাস্টমস ঘোষণাপত্রের বিধান করা হয়েছে।

ব্যাগেজ সংক্রান্ত নতুন বিধিমালা সম্পর্কে আরো বিস্তারিত আছে নিচের ঠিকানায়-

http://www.nbr.gov.bd/contents/rule/9.pdf

এই ঠিকানায় গেলে তফসিল-১ এ ব্যাগেজ ঘোষণা ফরম, তফসিল-২ ও ৩ এ কোন পণ্য কি পরিমাণে শুল্ক ও করমুক্তভাবে আনা যাবে তার তালিকা এবং তফসিল-৪ সংশ্লিষ্ট আরেকটি বিষয়ের বিস্তারিত উল্লেখ আছে। সূত্র : এ্যাডভাইস বিডি





আন্তর্জাতিক এর আরও খবর

কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’

আর্কাইভ