রবিবার ● ১১ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে জমজমাট কোরবানির পশুর হাট
বিশ্বনাথে জমজমাট কোরবানির পশুর হাট
মো. আবুল কাশেম, বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: (২৭ ভাদ্র ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.৪৯মি.) কোরবানী ঈদ সামনে রেখে জমে উঠছে সিলেটের বিশ্বনাথ উপজেলার স্থায়ীসহ ১৫ পশুর হাট৷ পশু কেনা বেচায় সরব হয়ে উঠছেন ক্রেতা বিক্রেতারা৷ গত ৯ সেপ্টেম্বর উপজেলা প্রাঙ্গনে ১২টি অস্থায়ী পশুর হাট দর-পত্রের মাধ্যমে ইজার দেয়া হয়েছে৷ বাজারে আসা অনেক ক্রেতা জানিয়েছেন গত বছরের চেয়ে এবছর গরুর দাম অনেক বেশি৷
জানাগেছে, উপজেলায় প্রতিটি কোরবারনীর হাটে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাক যোগে গরু আসছে৷ প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাজারগুলোতে কোরবানীর পশুতে হাটের আনাচে কানাচে পূর্ণ হয়ে যায়৷ ছোট বড় মাঝারি সব ধরনের গবাদি পশু এসব বাজারে পাওয়া যায়৷ এর মধ্যে মাঝারি ও ছোট গরুর চাহিদাই বেশি দেখা গেছে৷ তাই এমন আকারের গরম্নর দামও তুলনামূলক বেশি৷ গত এক সপ্তাহে উপজেলার গরুর বাজারে ৩৫ হাজার থেকে শুরু করে দুই লাখ টাকা মূল্যের গরু দেখা গেছে৷
অন্যদিকে, দেশী ছাগল ৮ হাজার থেকে ৩০ হাজার টাকা মূল্যের ছাগল উঠেছিল৷ উপজেলার মধ্যে বিশ্বনাথ পুরানবাজার, বৈরাগীবাজার ও পীরেরবাজারে স্থায়ী পশুর হাট ছিল৷ এ হাট ছাড়াও উপজেলার ১২টি পয়েন্টে অস্থায়ী পশুর হাট বসছে৷ অস্থায়ী কোরবানীর পশুর হাট হলো, লামাকাজ বাজার, রাজাগঞ্জবাজার, মুফতিরবাজার, পনাউল্লাবাজার, রামপাশাবাজার, আশুগঞ্জবাজার, পুরান হাবড়াবাজার, সিংগেরকাছবাজার, কাইয়া-কাইড়বাজার, বাগিছাবাজার, কাহিরঘাটবাজার, মিয়ারবাজার৷
প্রবাসী অধু্যষিত বিশ্বনাথে জমে উঠেছে কোরবানীর পশুর হাট৷ হাটে কোরবানীর পশু কিনতে ক্রেতারা শুরু করেছেন দৌড়ঝাঁপ৷ বাজারে পশু ক্রয়-বিক্রয়ের পাশাপাশি ইন্টারনেট ফেইসবুক ও ওয়াটর্সআপে চলছে কেনা বেচা৷ এদিকে, পরিবারের সদস্যদের সাথে ঈদ করতে দেশে এসেছেন অনেক প্রবাসী৷
রোববার উপজেলা সদরের পুরানবাজার গরুর হাটে দেখা গেছে ক্রেতা-বিক্রেতার দৌড়াদৌড়ি৷ বাজারের ইজারাদার ক্রেতাদের সুবির্ধাদে ইতিমধ্যে সব প্রস্তুতি আগেই সম্পন্ন করে রেখেছেন৷ বাঁশ দিয়ে সারিবদ্ধভাবে লাইন করা হয়েছে৷ মানুষ চলাচলের জন্য উভয় সারির মধ্যখানে বেশ জায়গা রাখা হয়েছে৷ তারপর গাদাগাদি করে চলাচল করছেন গরু কিনতে আসা ক্রেতারা৷
বাজার ঘুরে দেখা গেছে, এবার দেশী গরুর দাম গত বারের চেয়ে কিছু বেশী দামে বিক্রি হচ্ছে৷ খাঁশি, বেড়ার দাম গত বছরের চেয়ে এবছর বেশীদামে বিক্রি হচ্ছে৷
আসন্ন ঈদুল আযহা ঈদ কে সামনে রেখে বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেশে এসেছেন অনেক প্রবাসী৷ স্বজনদের সঙ্গে ঈদ করতে দেশে এসেছেন বলে জানান যুক্তরাজ্য প্রবাসী ফরহাদ আহমদ৷ তিনি বলেন, স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দেশে এসেছেন৷
ব্যবসায়ী রহিম আলী, খালিক মিয়া ও জিলু মিয়া বলেন, এ বছর গরুর দাম বেশী৷ গো-খাদ্যের দাম বেশী হওয়ায় গত বছরের চেয়ে এ বছর গরুগুলো বেশী দামে বিক্রি হচ্ছে৷





কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু
ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ