শুক্রবার ● ১৬ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » উখিয়া কলেজে স্নাতক (পাস) কোর্সে পাসের হার ৭৪.২৫
উখিয়া কলেজে স্নাতক (পাস) কোর্সে পাসের হার ৭৪.২৫
উখিয়া প্রতিনিধি :: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৪ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স (পুরাতন সিলেবাস) পরীক্ষার ১০ সেপ্টেম্বর প্রকাশিত
ফলাফলে এবার দক্ষিণ কক্সবাজারের সর্বোচ্চ বিদ্যাপীঠ উখিয়া কলেজে পাশের
হার ৭৪ দশমিক ২৫ শতাংশ।
জানা যায়, এবার উখিয়া কলেজ এর বি.এ, বি.বি.এস, বি.এস.এস ৩টি বিভাগ থেকে মোট ৬৬জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। তৎমধ্যে ২ জন প্রথম বিভাগ সহ মোট ৪৯ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। উখিয়া কলেজ অধ্যক্ষ ফজলুল করিম
বলেন, শিক্ষার্থীরা নিয়মিত রুটিন অনুযায়ী ক্লাশ করলে আরো ভালো ফলাফল করা
সম্ভব। তাছাড়া প্রত্যন্ত অঞ্চলের কলেজ হিসেবে অধিকাংশ শিক্ষার্থী হতদরিদ্র পরিবারের সন্তান। তাদের পরিবারকে আর্থিক যোগদান দিতে গিয়ে নিয়মিত ক্লাশ করাও অনেকের পক্ষে সম্ভব হয় না।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার মাধ্যমে জানা যায়, সারাদেশে ৬৮৩
কেন্দ্রে ১৬৭৮ কলেজের সর্বমোট ৩ লাখ ৬৯ হাজার ২৭৭ জন পরীক্ষার্থী এ
পরীক্ষায় অংশগ্রহণ করে। গড় পাসের হার সারা দেশে ৭৩ দশমিক ৬৬ শতাংশ।
পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন ও কলেজওয়ারী ফলাফল www.nu.edu.bd ও
www.nubd.info ওয়েবসাইট থেকে জানা যাবে। যে কোন মোবাইল থেকে SMS করেও
ফলাফল জানা যাবে। এ ক্ষেত্রে Message অপশনে গিয়ে nu
Reg no লিখে 16222 নম্বরে Send করতে হবে।





জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু