শনিবার ● ২৪ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » খেলা » গাবতলীতে তৃর্ণমুল পর্যায়ে খেলোয়াড় বাছাই শুরু
গাবতলীতে তৃর্ণমুল পর্যায়ে খেলোয়াড় বাছাই শুরু
বগুড়া প্রতিনিধি :: বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং জাতীয় ক্রীড়া পরিষদের যৌথ আয়োজনে দেশব্যাপী তৃর্ণমুল পর্যায়ে খেলোয়ার বাছাই ও প্রশিক্ষণ ক্যাম্প শুরু করা হয়েছে৷ এরই ধারাবাহিকতায় বগুড়ার গাবতলীতে ২৩ সেপ্টেম্বর শুক্রবার স্থানীয় কলেজ মাঠে খেলোয়ার বাছাই শুরু করার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোমিনুল হক শিলু৷ এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ফুটবলদলের সাবেক খেলোয়ার সাফিনুর রহমান সম্রাট, গাবতলী খেলোয়ার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মজিবুর রহমান লজিক, খেলোয়ার লায়েল, নাছের মাহমুদ মানিক, পলাশ, মিন্টু, জিলস্নুর, সেতু প্রমূখ৷ প্রশিক্ষক হিসেবে ছিলেন জাতীয় কোচ ও জাতীয়দলের সাবেক খেলোয়ার জাবিদ হোসেন অপু৷ বাছাইপর্বের ১মদিনে অনুর্ধ ১৫বছরের ১’শ ৩০ জন প্রতিভাবান খেলোয়ার এই বাছাই পর্বে অংশগ্রহণ করে৷





নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড়
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন