শিরোনাম:
●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
রাঙামাটি, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৪ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে রাঙামাটির নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে রাঙামাটির নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
শনিবার ● ২৪ সেপ্টেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে রাঙামাটির নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

---

ষ্টাফ রিপোর্টার :: (৯ আশ্বিন ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ৯.৩৩মিঃ) রাঙামাটি পার্বত্য জেলায় বসবাসরত সকল সম্প্রদায়ের সহাবস্থান নিশ্চিত ও সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে স্থানীয় মিডিয়াকর্মীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন রাঙামাটি পার্বত্য জেলায় নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান।

পাশাপাশি রাঙামাটি মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই দুইটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান পূর্ণাঙ্গরুপে চালুর বিষয়ে করনীয় সব রকম প্রচেষ্ঠা তিনি চালাবেন বলে মতব্যক্ত করে তিনি বলেন, এক্ষেত্রে মিডিয়াকর্মীদের ভূমিকা অত্যাবশ্যক।

২৪ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত স্থানীয় মিডিয়াকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে জেলা প্রশাসক এসব কথা বলেন।

উল্লেখ্য,মোহাম্মদ মানজারুল মান্নান রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসকের দায়িত্ব নেন গত ২২ সেপ্টেম্বর ২০১৬। অন্যদিকে বিদায়ী জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন ইতোমধ্যে যোগদান করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসকের দায়িত্বে।

জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান বলেন, রাঙামাটিতে বহু জাতি, গোষ্ঠী, সম্প্রদায়, ধর্ম, বর্ণ মানুষের বসবাস। এখানে সব সম্প্রদায়ের সম্প্রীতি ও সহাবস্থান রক্ষায় প্রয়োজন সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা।

অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, এখানে বিভিন্ন বিষয়ে কিছু অনাকাঙ্খিত ঘটনাও ঘটেছে। এমনকি তুচ্ছ বিষয়কে ঘিরেও নানা গুজব রটেছে। ভবিষ্যতে এরকম যাতে কিছু না ঘটতে পারে এবং সবার মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি রক্ষায় সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

এজন্য সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকার শান্তিশৃংখলা রক্ষায় প্রশাসেনর একার পক্ষে সম্ভব নয়, প্রয়োজন সবার ঐকান্তিক চেষ্টা ও সর্বাত্মক সহযোগিতা। এক্ষেত্রে প্রয়োজনে জনস্বার্থে কোনো বিস্ফোরন্মুখ সংবাদ তাৎক্ষণিকভাবে প্রচার থেকে বিরত থাকা উচিত বলেও মন্তব্য করেন জেলা প্রশাসক।

ওই মতবিনিময়ে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু শাহেদ চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যােজিস্ট্রেট মোয়াজ্জেম হোসাইন ও স্থানীয় সরকার বিভাগের জেলা কর্মকর্তা প্রকাশ কান্তি চৌধুরী প্রমুখ।

এছাড়াও মিডিয়াকর্মীদের পক্ষে আলোচনায় অংশ নেন প্রবীণ সাংবাদিক একেএম মকছুদ আহমেদ, সুনীল কান্তি দে, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, আনোয়ার-আল হক, মোস্তফা কামাল, শান্তিময় চাকমা  ও রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আব্বাস উদ্দীন চৌধুরীসহ অন্যরা।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাউজানে মাদক বিরোধী সমাবেশ রাউজানে মাদক বিরোধী সমাবেশ
চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত
রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল
বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা
মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই
রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই
রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি

আর্কাইভ