বুধবার ● ২৮ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে ২৮ মুক্তিযোদ্ধা পরিবার পেলো ‘বীরনিবাস’
ঝিনাইদহে ২৮ মুক্তিযোদ্ধা পরিবার পেলো ‘বীরনিবাস’
ঝিনাইদহ প্রতিনিধি :: (১৩ আশ্বিন ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ১০.০৩মিঃ) ঝিনাইদহে ২৮ মুক্তিযোদ্ধা পরিবারের কাছে তাদের বাড়ি হস্তান্তর করা হয়েছে৷ স্বাধীনতা যুদ্ধে বীরোত্বপুর্ন অবদান রাখা সৈনিকদের প্রতি সম্মান জানিয়ে বাড়ির নাম রাখা হয়েছে ‘বীরনিবাস’৷
একটি প্রকল্পের আওতায় ঝিনাইদহ সদর ও মহেশপুর উপজেলায় ৫টি, কালীগঞ্জে ৪টি, কোটচাঁদপুরে ১টি, শৈলকুপায় ১০টি ও হরিণাকুন্ডুতে ৩টি বীরনিবাস নির্মাণ করা হয়েছে৷
শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের রয়েড়া গ্রামের মৃত মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী দুদু মিয়ার স্ত্রী সাহেরা জানান, গ্রামের বাজার সংলগ্ন কৃষি সমপ্রসারণ অধিদফতরের পরিত্যক্ত বীজগুদামে কাটিয়েছেন ১০-১২ বছর৷
অবশেষে বুঝে পেলেন বীরনিবাস নামের ছোট্ট বাড়িটি৷ এখানে ২টি শোবার ঘর, রান্নার জায়গা, খাবার জায়গা, ল্যাট্রিন ও একটি মিনি গোয়ালঘর রয়েছে৷ বিশ্ববিদ্যালয়পড়ুয়া দুদু মিয়ার ছেলে অপু জানায়, নিজেদের জমিতে বাড়ি পেলেও বৈদ্যুতিক সুবিধা না থাকায় তাদের ২ ভাইবোনের পড়াশুনা এবং অন্যান্য পারিবারিক কাজ ব্যাহত হচ্ছে বিধায় বৈদ্যুতিক সংযোগ জরুরি হয়ে পড়েছে৷
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী আব্দুল মালেক জানান, ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধা আবাসন প্রকল্প নামে একটি প্রকল্পের কাজ সরকার তিন বছর আগে হাতে নেয়৷ তাদের আবাসিক সমস্যা নিরসনের জন্যই মূলত এ প্রকল্প হাতে নেয়া হয়৷
২ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে নির্মিত বীরনিবাসের প্রতিটির জন্য ৯ লাখেরও বেশি টাকা ব্যয় করা হয়েছে৷ পুরো ব্যয়টাই সরকারের নিজস্ব অর্থায়নে করা হয়েছে বলে এলজিইডির নির্বাহী প্রকৌশলী আব্দুল মালেক জানান৷
তবে অভিযোগ উঠেছে সচ্ছল ও প্রভাবশালী মুক্তিযোদ্ধা পরিবারের বাড়ি আগে নির্মান করা হয়েছে৷ দুস্থ ও অসচ্ছল পরিবারদের বাছাই পক্রিয়ায় গুরুত্ব দেওয়া হয়নি বলে গ্রামের অনেক মুক্তিযোদ্ধা অভিযোগ করেন৷





কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ