শনিবার ● ১ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » শৈলকুপায় যৌতুকের দাবীতে গৃহবধুকে নির্যাতন
শৈলকুপায় যৌতুকের দাবীতে গৃহবধুকে নির্যাতন
ঝিনাইদহ প্রতিনিধি :: (১৬ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.৫৮মি.) ঝিনাইদহের শৈলকুপা উপজলার শীতলীপাড়া গ্রামে যৌতুকের টাকা না পেয়ে তাছলিমা খাতুন (২৫) নামের এক গৃহবধুকে অমানসিক নির্যাতন করেছে স্বামী মিঠু ও তার পরিবার৷
সিগারেটের আগুন দিয়ে শরীরের বিভিনন্ন স্থান পুড়িয়ে ও বেধড়ক পিটিয়ে গুরুত্বর আহত করা হয়েছে তাছলিমাকে৷ বর্তমানে সে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে৷
তাছলিমার ভাই সেলিম রেজা জানান, ৫ বছর আগে কোটচাঁদপুর উপজেলার ওয়াড়িয়া লক্ষীপুর গ্রামের আব্দুস সাত্তার বিশ্বাসের ছেলে মিঠুর সাথে বিয়ে হয় তাছলিমার৷ বিয়ের সময় নগদ ৫০ হাজার টাকা, স্বর্ণালংকার ও আসবাবপত্র দেওয়া হয়৷
বিয়ের কিছুদিন পর থেকে যৌতুক লোভী স্বামী মিঠু যৌতুকের জন্য তাছলিমাকে মারপিট করতে থাকে৷ বােনের সুখের কথা চিনত্মা করে তাছলিমার পরিবার কয়েক দফায় বেশ কিছু টাকাও দিয়েছে পাষন্ড স্বামী মিঠুকে৷
সর্বশেষ ১ লাখ টাকা যৌতুকের জন্য গত ২৩ সেপ্টেম্বর কোটচাঁদপুর উপজেলার ওয়াড়িয়া লক্ষীপুর গ্রামের স্বামীর বাড়ী থেকে ৩ বছরের শিশু কন্যা মেঘলাকে কেড়ে রেখে বাড়ী থেকে বের করে দেয় স্বামী ও তার পরিবার৷ তাছলিমা ওই দিন থেকেই বাবার বাড়ী শৈলকুপার শীতলীপাড়ায় অবস্থান করে৷
এদিকে গত ২৮ সেপ্টেম্বর বিকেলে স্বামী মিঠু, শ্বাশুড়ী আবেদা খাতুন ও দেবর রনি ও আরিফ শীতলীপাড়া গ্রামে আসে৷ রাত ৮ টার দিকে যৌতুকের জন্য আবারো তাছলিমাকে ঘরে আটক রেখে বেধড়ক মারপিট করে এবং সিগারেটের আগুন দিয়ে শরীরের বিভিন্ন স্থান পুড়িয়ে দিয়ে মাইক্রো যােগে পালিয়ে যায় তারা৷ পরে আহত তাছলিমাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়৷
যৌতুক লোভী স্বামী মিঠু, শ্বাশুড়ী আবেদা খাতুন ও দবের রনি ও আরিফকে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার দাবি করেছেন তাছলিমা ও তার স্বজনরা৷ এ ঘটনায় শৈলকুপা থানায় একটি মামলা করবেন বলে জানিয়েছে তাছলিমার ভাই সেলিম রেজা৷
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় কেউ এখনো থানায় কোন অভিযাগ দেয়নি৷ অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে৷





ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা