শিরোনাম:
●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার
রাঙামাটি, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৪ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাড়ীসহ তিন ছিনতাইকারী আটক
প্রথম পাতা » অপরাধ » গাড়ীসহ তিন ছিনতাইকারী আটক
মঙ্গলবার ● ৪ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাড়ীসহ তিন ছিনতাইকারী আটক

---সিলেট জেলা প্রতিনিধি :: (১৯ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৪.৪১মি.) সিলেটের শিববাড়ী এলাকা গাড়ী ব্যবসায়ী রুহেল আহমদ গাড়ী ক্রয়ের টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ব্যবসায়ী রুহেল আহমদের চিৎকারে আশপাশের লোকজন ছিনতাইকারীদের ধাওয়া করে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি গাড়ীসহ তিন ছিনতাইকারিকে আটক করে। পরে তাদের উত্তম মধ্যম দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, বালাগঞ্জ থানার মৃত সিরাজ মিয়ার ছেলে রুয়েল আহমদ গাড়ী ক্রয় বিক্রয়ের ব্যবসা করেন। ৩ অক্টোবর সোমবার দুপুর সাড়ে বারটার সময় ১ লাখ ৬০ হাজার টাকা নিয়ে মোটর সাইকেল যোগে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হন। সিলাম কলারতল নামক স্থানে আসার পর পিছন থেকে একটি কার তার মোটর সাইকেল টিকে ধাক্কা দেয়। এসময় তিনি মাটিতে গড়িয়ে পড়েন। তখন ৫ ছিনতাই কারী তাদের গাড়ী থেকে নেমে জোর পূর্বক তার পরনে থাকা প্যান্টের পকেট থেকে ১ লাখ ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় রুহেল আহমেদ চিৎকার করলে আশপাশের লোকজন ছিনতাইকারীদের ধাওয়া করে, জনতার ধাওয়া খেয়ে পালিয়ে যাবার সময় জৈনপুর বাজার থেকে তাদের গাড়ী একটি ফোরস্ট্রোক কে ধাক্কা দিয়ে থেমে গেলে তারা ধরা পড়ে। এসময় উত্তেজিত জনতা ছিনতাই কারীদের উত্তম মধ্যম দিতে থাকে। এরই ফাঁকে দুইজন ছিনতাইকারী টাকা নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। উত্তেজিত জনতা এসময় ছিনতাইকারীদের ব্যবহৃত কার গাড়ীটি ভাংচুর করে। এসময় কারের ভিতরে চুরি করা একটি গরুর বাচ্চা পাওয়া যায়। পলাতক ছিনতাইকারীরা হল- তোফায়েল ও রেজাউল। ঘটনার খবর পেয়ে দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই রিপন দাসের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনতার রোষানল থেকে ছিনতাইকারীদের উদ্ধার থানায় নিয়ে যায়। আটকৃত ছিনতাই কারীরা হল জালালাবাদ থানার আখালিয়া নতুন বাজার এলাকার কাজল মিয়ার পুত্র আনাজ মিয়া (২২), একই এলাকার নূরুল ইসলামের পুত্র জাকারিয়া (২৮), জৈন্তা দরবস্ত এলাকার আলী মিয়ার পুত্র ইমরান (২৫)। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। টাকা উদ্ধারের ব্যাপারে দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই রিপন দাস জানান, পালিয়ে যাওয়া ২ ছিনতাইকারীকে ধরতে অভিযান অব্যাহত থাকবে। তাদের গ্রেফতার করলেই টাকা উদ্ধার সম্ভব হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)