সোমবার ● ১০ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে মন্ডপে সাদা পোষাকে সেনাবাহিনী
আলীকদমে মন্ডপে সাদা পোষাকে সেনাবাহিনী
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি ::(২৫ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.১০মি.) বান্দরবানের আলীকদম কেন্দ্রীয় হরি মান্দির পূজামন্ডপ পরিদর্শন করেছেন আলীকদম সেনা জোনের এ্যাডজুট্যান্ট লেঃ রেজোয়ানুল হক৷ ১০ অক্টোবর সন্ধ্যা সাতটায় তিনি আলীকদম কেন্দ্রীয় হরি মন্দির পূজা মন্ডপ পরিদর্শন করেন৷
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুকুমার পাল, দূর্গা উত্সব পরিচালনা কমিটির সদস্য সচিব সন্তোশ দাশ, বিশিষ্ঠ শিক্ষাবিধ গিরিজা সংকর চক্রবর্তী ও সাংবাদিক হাসান মাহমুদ প্রমূখ৷
পরিদর্শনকালে তিনি মন্ডপ এলাকার আইন-শৃঙ্খলায় সন্তোষ প্রকাশ করেন এবং ভক্ত ও পূজার্থীদের সাথে মত বিনিময় করেন৷ পরে তিনি পূজার্থীদের মাঝে ফল-ফলাদি বিতরণ করেন৷
পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, আলীকদম উপজেলা তিনটি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে৷ প্রতিটি মন্ডপেই সাদা পোষাকে সেনাবাহিনীর লোক রয়েছে৷ কোন প্রকার নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সুযোগ নেই৷ তিনি আরো বলেন আলীকদম সেনা জোনে আওতাধীন লামা উপজেলায়ও সেনা জোনের লোক রয়েছে৷ তিনি হিন্দু ধর্মাবলম্বী সকলের প্রতি শুভেচ্ছা নিবেদন করেন৷





চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ
বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান
মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার