শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১০ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » জঙ্গি আস্তানার বাড়ির মালিকের স্ত্রী ও ভাই আটক
প্রথম পাতা » অপরাধ » জঙ্গি আস্তানার বাড়ির মালিকের স্ত্রী ও ভাই আটক
সোমবার ● ১০ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জঙ্গি আস্তানার বাড়ির মালিকের স্ত্রী ও ভাই আটক

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৫ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.২৭মি.) গাজীপুরের নোয়াগাঁওয়ের পাতারটেকের জঙ্গি আস্তানার বাড়ির মালিকের স্ত্রী ও ভাইকে আটক করেছে পুলিশ৷ ৯ অক্টোবর রবিবার রাতে জয়দেবপুর ও কালীগঞ্জ থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে কালীগঞ্জ এলাকা থেকে তাদের আটক করে৷

শনিবার সকালে পাতারটেকের বাড়িটিতে অভিযানের পর তারা কালীগঞ্জে এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করেছিলেন৷ সেখান থেকেই তাদের আটক করা হয়৷

১০ অক্টোবর সোমবার সকালে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ এ তথ্য জানান৷

আটকরা হলেন- বাড়ির মালিক সৌদি প্রবাসী সোলায়মান সরকারের স্ত্রী সালমা বেগম (৩২) ও সোলায়মান সরকারের ছোট ভাই জাঙ্গালিয়া গ্রামের আবদুল মজিদ সরকারের ছেলে কালীগঞ্জ উপজেলার আজমতপুর স্কুল অ্যান্ড কলেজের ইসলামী শিক্ষার প্রভাষক মো. ওসমান গণি সরকার (৪৮)৷

পুলিশ সুপার জানান, অভিযানে ৭ জঙ্গি নিহতের ঘটনায় দায়ের করা মামলায় আটকদের নাম নেই৷ ওই যুবকদের কীভাবে এবং কোনো পরিচয়ে ভাড়া দিয়েছিলেন এসব তথ্য জানতে ৫৪ ধারায় তাদের আটক করা হয়েছে৷ প্রাথমিকভাবে তারা জানিয়েছেন, ভোটার আইডি কার্ড নিয়ে ওই যুবকদের ভাড়া দিয়েছিলেন৷

কিন্তু বাড়ির মালিক পুলিশকে ভাড়াটেদের কোনো তথ্য থানায় জানাননি৷ যদিও বাড়ির মালিকদের তাদের ভাড়াটিয়াদের সম্পর্কে সকল তথ্য থানায় জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছিল৷ ভাড়াটিয়াদের তথ্য গোপন করে তারা বাড়ি ভাড়া দিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে৷ আপাতত ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে সোমবার তাদের আদালতে পাঠানো হয়৷

লাশগুলো শহীদ তাজউদ্দীন মেডিকেলের মর্গে রাখা হয়েছে জানিয়ে পুলিশ সুপার বলেন, দাফনের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে৷

উল্লেখ্য, ৮ অক্টোবর শনিবার গাজীপুরের হাড়িনালের লেবুবাগান ও নোয়াগাঁওয়ের পাতারটেকের দু’টি বাড়িতে অভিযান চালায় গাজীপুর জেলা পুলিশ, সোয়াত ও র‌্যাব৷ এ সময় পাতারটেকে ৭ এবং লেবুবাগানে ২ জঙ্গিসহ মোট ৯ জঙ্গি নিহত হয়৷

পাতারটেকে ৭ জঙ্গি নিহতের ঘটনায় জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা বাদী হয়ে ৭ জঙ্গি ও অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে ৯ অক্টোবর রবিবার দুপুরে থানায় মামলা করেন৷

অপরদিকে, হাড়িনালের লেবুবাগান এলাকায় র‌্যাবের অভিযানে দুই জঙ্গি নিহত হয়৷ এ ঘটনায় র‌্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. জয়নাল আবেদীন বাদী হয়ে রবিবার রাত সাড়ে ৯টায় জয়দেবপুর থানায় একটি মামলা করেন৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)