মঙ্গলবার ● ১১ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গা মোটর সাইকেল ও অটোরিক্সা মালিক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন
মাটিরাঙ্গা মোটর সাইকেল ও অটোরিক্সা মালিক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন

অন্তর মাহমুদ,মাটিরাঙ্গা প্রতিনিধি :: (২৬ আশ্বিন১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ১.৪৫মি.) খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিপুল উত্সাহ উদ্দীপনার মধ্য দিয়ে মাটিরাঙ্গা মোটর সাইকেল ও অটোরিক্সা মালিক সমবায় সমিতি’র ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে৷
মোটর সাইকেল ও অটোরিক্সা মালিক সমিতির ৩’শ ২জন ভোটারের মধ্যে ২’শ ৪১জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করে৷
গতকাল সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত টানা ভোট গ্রহণ শেষে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও মাটিরাঙ্গা উপজেলা সমবায় অফিসার প্রভাকর চৌধুরী ফলাফল ঘোষনা করেন৷
এ সময় মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র মো. আলাউদ্দিন লিটন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. আবুল হাশেম ভুইয়া, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. শহীদুল ইসলাম সোহাগ, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মোস্তফাসহ বিভিন্ন গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন৷
তুমুল প্রতিদ্বন্ধিতাপূর্ণ এ নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্ধি প্রার্থী মো. আবুল কালাম আলম ও মো. ওমর ফারুককে পেছনে ফেলে মো. সফর আলী ১’শ ৯ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন৷ নির্বাচনে মো. আবুল কালাম আলম ৮৫ ভোট ও মো. ওমর ফারুক ৪৪ ভোট পেয়ে পরাজিত হন৷ সহ সভাপতি পদে দুলাল শীলকে পরাজিত করে মো. আবুল কালাম আলম ১৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন৷ এ পদে দুলাল শীল ৫৮ ভোটে পরাজিত হন৷ অন্যদিকে সাধারন সম্পাদক পদে অন্যান্য প্রার্থীদের পরাজিত করে মো: রেজাউল করিম ১’শ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হন৷
সাধারন সম্পাদক পদে মো. আবু জাহান ৩৭ ভোট, মো. জসিম উদ্দিন ১৩ ভোট ও মো. জাহাঙ্গীর আলম ৮৫ ভোট পেয়ে পরাজয়ের স্বাদ গ্রহণ করেন৷





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের