রবিবার ● ১৬ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » পান চাষ করে স্বাবলম্বী বাবুল মুন্ডা
পান চাষ করে স্বাবলম্বী বাবুল মুন্ডা
তোফায়েল আহমেদ পাপ্পু, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি :: (১ কার্তিক ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.১৫মি.) এক মেয়ে তিন ছেলে আর স্ত্রী নিয়ে বাবুল মুন্ডার পরিবার৷ সংসারে রোজগারের কেউ নেই৷ ছেলেকে অষ্টম শ্রেণী লেখা পড়া শেষে বিয়ে দেওয়ার পর সে এখন তার সংসার নিয়ে মগ্ন৷ মেয়ে ৫ম শ্রেণীতে ব্রাক স্কুলে পড়ে৷ আর ছোট ছেলেকে ঘরেই পড়ান৷ এখনও স্কুলে ভর্তি করে নি৷
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রাজঘাট চা বাগানের মাংরা বস্তিতে বাবুল মুন্ডার বসবাস৷ নিজ বাড়িতেই পরিশ্রম করে পান চাষ করে তার পরিবার চালায়৷ পান চাষ করে স্বাবলম্বী হতে পেরেছে বলে সে জানায়৷ বাবুল মুন্ডা জানায় শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন বাজারে সে পান পাইকারি বা খুচরা বিক্রি করে থাকে৷ রাজঘাট বাজার, শ্রীমঙ্গল নতুন বাজার, সিন্দুরখান বাজার, খেজুরী ছরা , কালীঘাট বাজার সহ উপজেলার প্রায় সব বাজারেই তার পান পাইকারী ক্রয় করে খুচরা বিক্রি করে থাকে পান ব্যবসায়ীরা৷ বাবুল মুন্ডা ছয় বছর ধরে পান চাষ করে আসছে৷ এবছর খুব ভাল ফলন হয়েছে বলে জানায়৷ বাবুল মুন্ডার স্ত্রী জানায় আমরা ত পাহাড়ে জঙ্গলে থাকি আমার স্বামী পান চাষ করে আমাদের সংসার চালায় আর পাশে কয়েক শতক নিজের অন্ন যোগানোর জন্য জমিতে ধান চাষ করে, আর আমাদের একটা গাভী আছে, আমি আর আমার ছেলে মেয়ে লালন পালন করি৷ আমরা ত চা শ্রমিক আর ত কিছু করার সাধ্য নেই৷ শহরে আমরা কীভাবে কাজ করব, আমাদের কে কাজ দিবে৷ পান চাষী বাবুল মুন্ডার সংসার পান চাষের উপর নির্ভর৷ বাবুল মুন্ডা চায় তার মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে অফিসার পদে চাকরি পেলে তার জীবন স্বার্থক হবে৷





ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা