শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৭ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে বিশ্ব খাদ্য দিবস পালন
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে বিশ্ব খাদ্য দিবস পালন
সোমবার ● ১৭ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে বিশ্ব খাদ্য দিবস পালন

---ষ্টাফ রিপোর্টার :: (২ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ২.৫৭মি.) রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ১৬ অক্টোবর রবিবার সকালে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে “জলবায়ু পরিবর্তনের সাথে খাদ্য এবং কৃষি ও বদলাবে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু শাহেদ চৌধুরী।  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রমনী কান্তি চাকমা।

সভায় বক্তরা বলেন, সাম্প্রতিককালে জলবায়ু পরিবর্তনের ফলে দেশের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে রয়েছে। এতদ্ সত্ত্বেও খাদ্যে বর্তমানে আমাদের দেশের অগ্রগতি লক্ষনীয়। জলবায়ু পরিবর্তনের সাথে সাথে কৃষিতে নতুন নতুন প্রযুক্তি যোগ করে খাদ্যে আমাদের সয়ং সম্পূর্ণতা অর্জন করতে হবে।

প্রধান অতিথি বলেন, স্বাধীনতাউত্তর বাংলাদেশে কৃষিক্ষেত্রে সিংহভাগ সাফল্য এসেছে এ দেশের কৃষক, কৃষিবিজ্ঞানী ও কৃষি সম্প্রসারণ কর্মীদের অক্লান্ত প্রচেষ্টায়। গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন ও মানসম্মত জীবনযাপনের জন্য পরিকল্পিতভাবে কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমেই আমাদের গ্রামীণ জনগোষ্ঠীর আয় বৃদ্ধি ঘটিয়ে সমাজের উন্নয়ন সাধন ও দারিদ্র্য বিমোচন করা সম্ভব হবে। কৃষিতে আধুনিক জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি, কলাকৌশল ও তথ্যপ্রযুক্তির ব্যবহার উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধি করে সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণ সহজতর হবে। সকলের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

প্রধান অতিথি আরো বলেন, বর্তমানে আমরা খাদ্যে সয়ংসম্পূর্ণ। আমরা সকল বিভাগ যদি একসাথে মিলিত হয়ে কাজ করি তবে আমাদের খাদ্যের উৎপাদন আরো বৃদ্ধি পাবে এবং আমাদের দেশ আরো উন্নয়ন ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)