সোমবার ● ২৪ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » ঢাকা » আওয়ামীলীগের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান আদিবাসী পার্টি
আওয়ামীলীগের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান আদিবাসী পার্টি

প্রেস বিজ্ঞপ্তি :: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান আদিবাসী পার্টি’র দপ্তর ও প্রকাশনা সম্পাদক তুষার চৌধুরী ২৪ অক্টোবর সোমবার সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সদ্য সমাপ্ত উপমহাদেশের অন্যতম রাজনৈতিক দল “বাংলাদেশ আওয়ামীলীগের ২০ তম জাতীয় সম্মেলন সমাপ্ত হল। দলে আট বারের মত সভাপতি হলেন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হলেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।
আওয়ামীলীগের এ নব্য কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান আদিবাসী পার্টির কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিঠুন চৌধুরী,দলের মহাসচিব ডা. তরণী দেবনাথ ও যুগ্ম মহাসচিব দেবাশীষ কুমার সাহা।
এক অভিনন্দন বার্তায় তাঁরা বলেন, ঐতিহ্যবাহী আওয়ামীলীগের নতুন এ কমিটির কাছে আমাদের প্রত্যাশা অনেক। ৬৭ বছর ধরে আওয়ামীলীগের সাথে আমাদের রয়েছে অন্যরকম সখ্যতা, তদাপি কাঙ্ক্ষিত অর্জন হয়েছে কি ? বাংলাদেশের সংখ্যালঘুরা অন্ধের মত আওয়ামীলীগকে ভালবাসে। তবুও কেন এ সরকারের আমলে আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে না ? কেন স্বাধীনতার ৪৫ বৎসর পরও এ দেশকে নিরাপদ ভূমি ভাবতে পারছে না আমাদের লোকজন ? এ ব্যর্থতা সরকারের না আমাদের ।
কেন অর্পিত সম্পত্তি প্রত্যার্পন আইনী জটিলতা নিরসন হছে না ? সংখ্যালঘু নির্যাতন প্রতিরোধে কেন ট্র্যাবুনাল গঠিত হচ্ছে না ? কেন সংখ্যালঘু ফাউন্ডেশন তৈরি ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠিত হচ্ছে না ? কেন সংখ্যালঘুদের জন্য আলাদা সংরক্ষিত আসন ও সেই অনুপাতে কেবিনেট মন্ত্রী নিয়োগ হচ্ছে না ? কেন শ্রী শ্রী দূর্গা পূজায় ৩দিনের সরকারী ছুটি ঘোষণা হচ্ছে না ? কেন আমাদের জমি দখল সহ নির্যাতন, নিপীড়ন প্রতিরোধে আইন ও সম অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না ? তাঁরা আরও বলেন দীর্ঘ ৬৭ বৎসরের ভালবাসার প্রতিদানে কেন আমরা আমাদের নায্য দাবী থেকে বঞ্ছিত হব ? তাই আর কাল বিলম্ব নয়। দেশের স্বার্থে, জাতীর স্বার্থে এ নতুন কমিটিতে অবস্থানরত সরকার প্রধান এ ভালবাসার প্রতিদানে অনতি বিলম্বে দাবিগুলো মেনে নেবেন বলে প্রত্যাশা করেন।
পরিশেষে দলের ও সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ নব নির্বাচিত কমিটির সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়েছে।





বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে
৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার