শিরোনাম:
●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী
রাঙামাটি, বুধবার, ৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৮ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » রামুতে চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে ক্ষত বিক্ষত হলো হতভাগা কিশোরী
প্রথম পাতা » অপরাধ » রামুতে চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে ক্ষত বিক্ষত হলো হতভাগা কিশোরী
শুক্রবার ● ২৮ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রামুতে চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে ক্ষত বিক্ষত হলো হতভাগা কিশোরী

---

সোয়েব সাঈদ, রামু প্রতিনিধি :: রামুতে চলন্ত অবস্থায় অটোরিক্সা থেকে লাফিয়ে পড়ে অপহরণকারি চক্রের কবল থেকে নিজেকে রক্ষা করেছে এক উপজাতীয় কিশোরী। এতে ক্ষত-বিক্ষত হয়ে গেছে কিশোরীর মুখ সহ শরীরের বিভিন্ন অংগ।

আজ বৃহষ্পতিবার ২৭ অক্টোবর রাত সাড়ে আট টায় রামুর মধ্যম মেরংলোয়া এলাকায় আরাকান সড়কে এ ঘটনা ঘটে।

হতভাগা কিশোরী হ্লা নু প্রু চাক পাবর্ত্য বান্দরবান জেলা পরিষদের সদস্য ও নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কাউচিং চাক এর মেয়ে বলে জানা গেছে। আহত কিশোরীকে স্থানীয়রা মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছে।

আহত কিশোরী হ্লা নু প্রু চাক ও তার খালু উচাই হ্লা চাক এর সাথে কথা বলে জানা গেছে, কিশোরী হ্লা নু প্রু চাক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শেষে খালু উচাই হ্লা চাক এর সাথে বাড়ি ফিরছিলেন।

রাত আটটার দিকে তারা রামু চৌমুহনী স্টেশনের নেমে সেখান থেকে নাইক্ষ্যংছড়ি যাওয়ার জন্য একটি অটোরিক্সা ভাড়া করেন। এসময় কিশোরী হ্লা নু প্রু চাক কে সিএনজি গাড়িতে রেখে পার্শ্ববর্তী দোখানে পান আনতে যান খালু খালু উচাই হ্লা চাক। এরই ফাঁকে সিএনজি চালক ওই কিশোরী মেয়েকে অপহরণের উদ্দেশ্যে গাড়িযোগে দ্রুত সটকে পড়েন।

খালুকে ছাড়াই গাড়ি চলতে থাকায় হতভম্ব হয়ে পড়েন কিশোরী ছাত্রীটি। একপর্যায়ে দ্রুতগামি গাড়িটি রামুর মেরংলোয়া এলাকায় একটি গতিরোধক (স্পিড বেকার) পার হওয়ার সময় নিজেকে রক্ষার উদ্দেশ্যে চলন্ত গাড়ি থেকে লাফ দেন হ্লা নু প্রু চাক। এসময় অবস্থা বেগতিক দেখে খালি গাড়ি নিয়ে চালক চলে গেলে স্থানীয় লোকজন মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

জানা গেছে, মেয়েটিকে অপহরণের চেষ্টাকারি সিএনজি চালকের নাম মিজান। তার বাড়ি রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের আবদুচ সালাম মেম্বারের মসজিদের পাশে। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম আমাদের রামু কে জানান, বিষয়টি দুঃখজনক। আহত ছাত্রীটির বাবা বিষয়টি তাকে জানিয়েছেন। এ ব্যাপারে জড়িত চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। সেই সাথে আহতের সুচিকিৎসা নিশ্চিত করতে তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন।

আহত ছাত্রীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, অপহরণকারি গাড়ি চালক ওই ছাত্রীর এসএসসি, এইচ,এসসি সহ বিভিন্ন পরীক্ষার মূল সনদ, মোবাইল ফোন সেট, নগদ টাকা সহ বেশ কিছু মালামাল নিয়ে গেছে।

এদিকে এ ঘটনার খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি থেকে রামু হাসপাতালে ছুটে আসেন নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগ নেতা আবু তাহের কোম্পানী, উগ্য মং চাক, রামু উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়ুয়া বুলু, রামুর যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুদ, শিক্ষক শিপন বড়ুয়া সহ অনেকে।

এ ঘটনায় সর্বত্র ক্ষোভের সঞ্চার হয়েছে। এলাকাবাসী জড়িত সিএনজি চালককে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।





অপরাধ এর আরও খবর

ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)