শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৩০ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » কৃষি » পার্বত্য চট্টগ্রামের সকল মানুষের সন্তুষ্টি আমাদের কাজের স্বার্থকতা : সন্তু লারমা (ভিডিওসহ)
প্রথম পাতা » কৃষি » পার্বত্য চট্টগ্রামের সকল মানুষের সন্তুষ্টি আমাদের কাজের স্বার্থকতা : সন্তু লারমা (ভিডিওসহ)
রবিবার ● ৩০ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পার্বত্য চট্টগ্রামের সকল মানুষের সন্তুষ্টি আমাদের কাজের স্বার্থকতা : সন্তু লারমা (ভিডিওসহ)

---ষ্টাফ রিপোর্টার :: (১৫ কার্তিক ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বেলা ৭.১০মি.) পার্বত্য চট্টগ্রামের সকল মানুষের সন্তুষ্টি আমাদের দাষিত্ব নিয়ে কাজ করার স্বার্থকতা বলেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সাবেক গেরিলা নেতা জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তুু লারমা৷
৩০ অক্টোবর রবিবার রাঙামাটি সার্কিট হাউজে পার্বত্য চট্টগ্রাম ভুমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক শেষে কমিশনের কাজের সন্তুুষ্টির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন৷ সাবেক গেরিলা নেতা বলেন, পার্বত্য চট্টগ্রামের সকল মানুষের সন্তুষ্টি আমাদের কাজের স্বার্থকতা, আমার ব্যক্তিগত সন্তুষ্টি বড় কথা নয়, আমরা সাধারন মানুষের সন্তুষ্টির জন্য দায়িত্ব নিয়ে কাজ করছি৷
এসময় পার্বত্য চট্টগ্রাম ভুমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান সাবেক বিচারপতি আনোয়ার উল হক কমিশনের কাজ এগোচ্ছে বলে জানিয়ে বলেন, জনবল নিয়োগ যেমন সরোজমিনে মৌজা বিন্যাস করার জন্য সার্ভেয়ার, ভুমি জরিপ করার জন্য আমিন,বদর আমিন, কম্পিউটার অপারেটর, গাড়ী ক্রয়, ভুমি কমিশনের জন্য অর্থ নৈতিক তহবিল গঠন ও তিন পার্বত্য জেলা রাঙামাটি- ৬ হাজার ৫শত, খাগড়াছড়ি- ৭হাজার ২শত ও বান্দরবান-১ হাজার ২শত তিন পার্বত্য জেলা থেকে মোট ১৫ হাজার ৯ শত ৬৯টি আবেদন পত্র যাচাই বাছাই করা ইত্যাদি জন্য পার্বত্য ভুমি বিরোধ নিষ্পত্তি কমিশনে জনবল নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে৷
---
এছাড়া পার্বত্য চট্টগ্রাম ভুমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বিগত বৈঠকের ৪৫ দিনের আবেদনের সময়সীমা শিথিল করে যে কোন সংক্ষুব্ধ ব্যক্তি আবেদন করতে চাইলে যেকোন সময় পার্বত্য চট্টগ্রাম ভুমি বিরোধ নিষ্পত্তি কমিশনের কাছে আবেদন জমা দিতে পারবেন বলেও জানান এই সাবেক বিচারপতি৷ এছাড়া ভুমি বিরোধ নিষ্পত্তি কমিশনের কাজে পার্বত্য এলাকার কোন জনগোষ্ঠির বৈষম্য ও ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই বলে ভুমি বিরোধ নিষ্পত্তি কমিশনের কাছে আস্থা রাখার আহবান জানান তিনি৷
চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায় বলেন পার্বত্য অঞ্চলে কোন সম্প্রদায়, ধর্ম বর্ন, গোষ্ঠী ও লিঙ্গ বৈষম্যর স্বীকার হবেনা৷
পার্বত্য চট্টগ্রাম ভুমি বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধীত আইন-২০১৬ এর বিরোধী ৫ বাঙালী সংগঠনের ডাকা সকাল সন্ধ্যা অবরোধ উপেক্ষা করে সকল প্রতিকুলতা কাটিয়ে পার্বত্য চট্টগ্রাম ভুমি বিরোধ নিষ্পত্তি কমিশন এর বৈঠক সকাল সাড়ে ১০ টায় শুরু হয়ে বেলা দেড় টা পর্যন্ত দীর্ঘ বৈঠক সফলভাবে সম্পন্ন হয়৷
পার্বত্য চট্টগ্রাম ভুমি কমিশনের চেয়ারম্যান সাবেক বিচারপতি আনোয়ার উল হক এর সভাপতিত্বে বৈঠকে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা সন্তু, চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার রাজা দেবাশীষ রায়, বোমাং সার্কেল চীফ উ চা প্রু চৌধুরী , মং সার্কেল চীফ সাচিংপ্রু, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৈ শৈ হ্লা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মামুনুর রশীদ আমীন ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন৷
---
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বাদে পার্বত্য ভুমি কমিশনের সকল সদস্য বৈঠকে উপস্থিত ছিলেন৷
এদিকে পার্বত্য চট্টগ্রাম ভুমি বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধীত আইন-২০১৬ ও ভুমি বিরোধ নিষ্পত্তি কমিশন এর এই বৈঠক বাতিল করার দাবিতে খাগড়াছড়ি ও রাঙামাটি পার্বত্য জেলায় সকাল সন্ধ্যা অবরোধ পালন করে পার্বত্য বাঙালীদের ৫ সংগঠন৷ রাঙামাটি শহরে যান চলাচল স্বাভাবিক ছিল কিন্তু দুরপাল্লার সকল যানবাহন বন্ধ ছিল৷ তবে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি৷ শহরে গুরুত্বপূর্ণ পয়েন্ট ও স্থাপনায় পুলিশ মোতায়ন ছিল৷





আর্কাইভ