শিরোনাম:
●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
রাঙামাটি, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৫ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » বিজ্ঞপ্তি » বাম মোর্চার কেন্দ্রীয় সভার প্রস্তাব
প্রথম পাতা » বিজ্ঞপ্তি » বাম মোর্চার কেন্দ্রীয় সভার প্রস্তাব
রবিবার ● ২৫ অক্টোবর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাম মোর্চার কেন্দ্রীয় সভার প্রস্তাব

---

ঢাকা:: আজ গণতান্ত্রিক বাম মোর্চার কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় গৃহীত প্রস্তাবে ঢাকায় আশুরার তাজিয়া মিছিলের প্রস্তুতি সমাবেশে গ্রেনেড হামলা ও হতাহতের মর্মান্তিক ঘটনার তীব্র ক্ষোভ ও নিন্দা জানানো হয়েছে এবং বলা হয়েছে এসব সহিংসতাকে কোনভাবেই বরদাসত করা যাবে না। প্রস্তাবে বলা হয়, এ ধরনের মর্মান্তিক হতাহতের ঘটনা থেকে রাজনৈতিক ফায়দা তোলার তৎপরতার কারণে প্রকৃত সন্ত্রাসী ও অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। মন্ত্রী ও সরকারী দলের নেতারা ঘটনা তদন্তের আগেই যখন রায় দিয়ে দেন তখন আর ঘটনার বিশ্বাসযোগ্য তদন্ত ও প্রকৃত অপরাধীদের সনাক্ত ও বিচারের কোন সুযোগ থাকে না। প্রস্তাবে ‘ব্লেইম গেম’ এর রাজনীতি পরিহার করে আশুরার প্রস্তুতি সমাবেশে হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার ও বিচার দাবি করা হয়েছে।

আজ ২৫ অক্টোবর ২০১৫ রবিবার বাসদ (মার্কসবাদী) এর কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

বাম মোর্চার সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন মোর্চার কেন্দ্রীয় নেতা শুভ্রাংশু চক্রবর্তী, মোশরেফা মিশু, অধ্যাপক আব্দুস সাত্তার, এড. আব্দুস সালাম, হামিদুল হক, বহ্নিশিখা জামালী, মানস নন্দি, নজরুল ইসলাম, ফিরোজ আহমেদ, ফখরুদ্দীন কবির আতিক, শহীদুল ইসলাম সবুজ, আকবর খান, কামরুল আলম সবুজ, মুখলেছুর রহমান, মমিনুর রহমান মমিন প্রমুখ।

সভায় সুন্দরবন রক্ষায় বাম মোর্চার ১৬-১৮ অক্টোবর অনুষ্ঠিত রোডমার্চ পর্যালোচনা করে বলা হয় পুলিশের নজিরবিহীন হামলা, আক্রমণ ও বাধা প্রদান সত্ত্বেও জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন থাকায় রোডমার্চ সফলভাবে শেষ হয়েছে এবং নৈতিক বিজয় অর্জন করেছে।

সভার প্রস্তাবে সরকারকে সতর্ক করে বলা হয় জনগণের মতামতের বিরুদ্ধে যেয়ে রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করে শেষ অবধি সুন্দরবনবিনাশী রামপাল বিদ্যুৎ প্রকল্প তৈরী করা যাবে না। সরকারকে অবিলম্বে এই হঠকারী ও আত্মঘাতি প্রকল্প বন্ধ করার দাবি জানানো হয়।

সভায় আগামী ৫ নভেম্বর ২০১৫ দেশব্যাপী সুন্দরবন রক্ষা সংহতি দিবস পালনের জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।

কেন্দ্রীয় কর্মসূচী হিসাবে ৫ নভেম্বর বিকাল ৩.৩০ এ শাহবাগে ‘সুন্দরবন রক্ষা সংহতি দিবস’ এর কর্মসূচী পালিত হবে। (প্রেস বিজ্ঞপ্তি)আপলোড : ২৫ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময়: বিকাল ৪.৪৭মিঃ





বিজ্ঞপ্তি এর আরও খবর

রাজনৈতিক দলসমূহের সাথে বোঝাপড়া ছাড়া করিডর প্রদানের উদ্যোগ থেকে সরকারকে সরে আসতে হবে রাজনৈতিক দলসমূহের সাথে বোঝাপড়া ছাড়া করিডর প্রদানের উদ্যোগ থেকে সরকারকে সরে আসতে হবে
চাঁদা না পেয়ে পাহাড়ে মোবাইল ফোন নেটওয়ার্ক বিচ্ছিন্ন করায় পিসিসিপি’র প্রতিবাদ চাঁদা না পেয়ে পাহাড়ে মোবাইল ফোন নেটওয়ার্ক বিচ্ছিন্ন করায় পিসিসিপি’র প্রতিবাদ
২০২৪ সালে পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার পরিস্থিতির উপর ইউপিডিএফের রিপোর্ট ২০২৪ সালে পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার পরিস্থিতির উপর ইউপিডিএফের রিপোর্ট
বেগম রোকেয়া এ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক সাব্বির বেগম রোকেয়া এ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক সাব্বির
কাল দেশের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে বক্তব্য তুলে ধরবেন গণতন্ত্র মঞ্চ কাল দেশের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে বক্তব্য তুলে ধরবেন গণতন্ত্র মঞ্চ
পিসিজেএসএস সন্তু গ্রুপ কর্তৃক মিটন চাকমাকে হত্যার ঘটনায় চার সংগঠনের নিন্দা পিসিজেএসএস সন্তু গ্রুপ কর্তৃক মিটন চাকমাকে হত্যার ঘটনায় চার সংগঠনের নিন্দা
পানছড়িতে সন্তু গ্রুপের সশস্ত্র হামলায় ইউপিডিএফ এর সংগঠক মিটন চাকমা হত্যার নিন্দা পানছড়িতে সন্তু গ্রুপের সশস্ত্র হামলায় ইউপিডিএফ এর সংগঠক মিটন চাকমা হত্যার নিন্দা
ইউপিডিএফের আটক নেতা-কর্মীদের মুক্তি দাবিতে সাজেকে বিক্ষোভ ইউপিডিএফের আটক নেতা-কর্মীদের মুক্তি দাবিতে সাজেকে বিক্ষোভ
বৈষম্য দূর ও সকলের সমঅধিকার পুনঃপ্রতিষ্ঠা করাই হবে আমাদের প্রধান কাজ : সুপ্রদীপ চাকমা বৈষম্য দূর ও সকলের সমঅধিকার পুনঃপ্রতিষ্ঠা করাই হবে আমাদের প্রধান কাজ : সুপ্রদীপ চাকমা
অন্তর্বর্তীকালীন সরকারকে ইউপিডিএফের অভিনন্দন অন্তর্বর্তীকালীন সরকারকে ইউপিডিএফের অভিনন্দন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)