শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৯ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে শীতের আগাম সবজি চাষের ধুম
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে শীতের আগাম সবজি চাষের ধুম
বুধবার ● ৯ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে শীতের আগাম সবজি চাষের ধুম

---মো. আবুল কাশেম, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (২৫ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.৪২মি.) সিলেটের বিশ্বনাথের মাঠে মাঠে এখন শীতকালীন সবজির ঘ্রাণ ৷ এই মৌসুমের সবজি চাষে ব্যস্ত হয়ে উঠছেন স্থানীয় কৃষকরা ৷ বর্তমান মৌসুমে সবজির বীজ বপন, চারা রোপণ ও পরিচর্যার কাজ হচ্ছে বিশ্বনাথের মাঠে-মাঠে ৷ উপজেলায় শীতের আগাম সবজি চাষের ধুম পড়েছে ৷ কেউ কেউ আরো আগেই সবজি চাষে নেমেছেন ৷ এরই মধ্যে বাজারে উঠতে শুরু করেছে শীতের প্রায় সব ধরনের আগাম সবজি ৷

এর মধ্যে রয়েছে মুলা, শিম, বাঁধাকপি, আলু, লাল শাক, ফুলকপি, টমেটো, শসা,গাজরসহ নানা ধরনের সবজি ৷ প্রতিদিন উপজেলার বিভিন্ন বাজারে শীতকালিন সবজি পাওয়া যাচ্ছে ৷ তবে দাম একটু চড়া৷ তারপরও লোকজন নতুন সবজি ক্রয় করছেন৷ আগাম সবজি বাজারে তুলতে পারলে বেশি টাকা আয় করা সম্ভব সেই চিন্তা মাথায় রেখে চারা তৈরি ও সবজি চাষে ব্যস্ত চাষিরা৷ উপজেলার খাজাঞ্চি ও অলঙ্কারী ইউনিয়নে শীতকালিন সবজি বেশি চাষাবাদ হয়৷ ফলে এসব ইউনিয়নে সবজি চাষিরা এখন ব্যস্ত সময় পার করছেন ৷
বিশ্বনাথ কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় আড়াই হাজার হেক্টর জমিতে সবজির চাষ হচ্ছে ৷ এর মধ্যে ৬শ হেক্টর জমিতে সবজি চাষাবাদ হয়েছে ৷

এ উপজেলায় সবচেয়ে বেশি ঢেঁড়স, বেগুন, শিম, করলা, লালশাক, পুঁইশাক, চিচিঙ্গা, পেঁপে, বাঁধাকপি, কুমড়া, পালংশাক, টমেটো চাষ হয় ৷

উপজেলার অলঙ্কারী, খাজাঞ্চি ইউনিয়নে মাঠের পর মাঠ শীতকালীন সবজি চাষের প্রস্তুতি চলছে ৷ কৃষকরা এখন চাষের জমি তৈরিতেও ব্যস্ত হয়ে উঠছেন ৷ ইতিমধ্যে অনেকে সবজির বীজও বপন করেছেন ৷ পাশাপাশি চলছে চারা পরিচর্যার কাজও৷
উপজেলার কর্মকলাপতি, মাধবপুর, রহিমপুর, হরিপুর গ্রামের কয়েকজন কৃষক সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, শীতকালীন সবজি চাষ শুরু হয়েছে কয়েকদিন আগেই ৷ যারা পিছিয়ে পড়েছেন তারা এখন চাষে তোড়জোড় শুরু করেছেন ৷

তবে চাষিরা জানান, সবজি চাষে এখন খরচ বাড়ছে ৷ কীটনাশক, সার, শ্রমিক, সেচ খরচ বৃদ্ধি পাওয়ায় কৃষকরা চাষাবাদে কিছুটা হিমশিম খাচ্ছেন ৷ উপজেলার হরিপুর গ্রামের সবজি চাষি মখলিছ আলী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, শীতের আমেজ শুরু হয়েছে সে কারণে শীতকালীন শাকসবজি চাষাবাদ করছি ৷
মাধবপুর গ্রামের চাষি আবদুল করিম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, যেকোনো সবজিই যদি মৌসুমের শুরুতেই বাজারে তোলা যায়, তবে তার দাম যেমন বেশি পাওয়া যায়, তেমনি ক্রেতাদের কাছে তার চাহিদাও থাকে বেশি ৷ সে চিন্তা মাথায় রেখেই তিনি এবার জমিতে ফুলকপি চাষ করছেন ৷
খাজাঞ্চি ইউপি চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, আমাদের ইউনিয়নে সব চেয়ে বেশি সবজি চাষাবাদ হয় ৷ এখানে আগাম জাতের সবজি চাষ হয়েছে ৷ বর্তমানে এলাকার সবজি চাষিরা ব্যস্ত সময় পার করছেন ৷
উপজেলা কৃষি অফিসার আলীনূর রহমান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, উপজেলার দুটি ইউনিয়নে সবচেয়ে বেশি সবজি চাষ হচ্ছে ৷ প্রতি বছর বাড়ছে সবজি উত্‍পাদন ৷ সবজি উত্‍পাদন বৃদ্ধিতে কৃষি অফিসের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা কৃষকদের দেয়া হচ্ছে ৷ কৃষকরা মৌসুমী সবজির পাশাপাশি আগাম সবজি চাষ করেও লাভবান হচ্ছেন বলে আলীনূর রহমান জানান ৷





প্রধান সংবাদ এর আরও খবর

রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)