শিরোনাম:
●   পার্বতীপুরে ভুট্টার বাম্পার ফলন ●   আগামীর ঈশ্বরগঞ্জ গড়তে এমপি মাজেদ বাবুর নতুন উদ্যোগ ●   পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ ●   ঈশ্বরগঞ্জে এক স্কুল থেকেই ৬ বিসিএস স্বাস্থ্য ক্যাডার ●   বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ●   কাপ্তাইয়ে রূপসী কাপ্তাইয়ের পক্ষ থেকে সাংবাদিক সংবর্ধনা ●   পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা ●   ঝালকাঠিতে মাদক মামলায় চেয়ারম্যানের পুত্রসহ আটক-২ ●   সংসদ সদস্যপদকে অলাভজনক করা দরকার ●   নাঈম উদ্দীনের উপর পুলিশের হামলার ঘটনায় গণতান্ত্রিক ছাত্র জোটের প্রতিবাদ ●   পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর ●   ঝালকাঠির দুই সংসদ সদস্যের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা ●   ১৮০ দিনের কর্মসূচি দৃশ্যমান করা ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর ●   কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ●   কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এর শ্রদ্ধা ●   রাবিপ্রবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ●   আমের মুকুলে সেজেছে ঈশ্বরগঞ্জ : বাম্পার ফলনের সম্ভাবনা ●   একুশ মানেই অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান : চুয়েট ভিসি ●   ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   নেতৃত্ব নয়, সেবক হয়ে ব্যবসায়ীদের পাশে থাকতে চান হাজী মিল্টন রহমান ●   নবীগঞ্জে জঙ্গল থেকে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী ●   কাউখালীতে ব্রাকের কীটনাশকযুক্ত মশারী বিতরণ ●   গোলাপগঞ্জে কলার বাজারে ক্রেতারা দিশেহারা ●   ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ চিকিৎসক যোগদান ●   আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ●   মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী র‌্যালি ●   সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   কেপিএম স্কুলের ছাত্র জাহেদ উর রহমান এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১০ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » মাটিরাঙ্গায় বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার
প্রথম পাতা » অপরাধ » মাটিরাঙ্গায় বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার
বৃহস্পতিবার ● ১০ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাটিরাঙ্গায় বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার

---

মাটিরাঙ্গা প্রতিনিধি :: (২৬ কার্তিক ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.০৩মি.) পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় কাতিয়া ত্রিপুরা (৭০) প্রকাশ কার্তিক ত্রিপুরা নামের এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ ৷ ১০ নভেম্বর বৃহস্পতিবার সকালে পলাশ পুরের শেষপ্রান্ত লাম্বাছড়া নামক এলাকা থেকে এই লাশ উদ্ধার করা হয়েছে৷ মৃত বৃদ্ধ লোকটি মাটিরাঙ্গা পৌরসভার ৪নং ওয়ার্ড চকপাড়া লম্বাছড়া গ্রামের বাসিন্দা৷এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, বুধবার সকালের দিকে মাটিরাঙ্গা বাজারের যাওযার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়৷ সারাদিন কেটে যাওয়ার পরেও বাড়ি ফিরে না আসায় অনেক খুজাখুজি করেও তাকে পাওয়া যাচ্ছিলনা৷ বৃহস্পতিবার সকালে স্থানীয়রা মাটিরাঙ্গা পলাশপুর গভীর অরন্য ২নং রাবার বাগান এলাকার অদুরে রক্তের দাগ দেখে মাটিরাঙ্গা থানায় খবর দেয়৷

---মাটিরাঙ্গা থানার এস আই মজিবর রহমান সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নতুন মাটিচাপা দেয়া অবস্থা থেকে গলাকাটা (ঘাড় থেকে আলাদা মস্তক) লাশটি উদ্ধার করে৷

এ সময় মাটিরাঙ্গার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিএম মশিউর রহমান ও মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. শাহাদাত হোসেন টিটো লাশ উদ্ধারকৃত এলাকা পরিদর্শন করেন৷ লাশটি ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে৷

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ জানান,পরিবারের পক্ষ থেকে হত্যাকান্ডের বিষয়ে কারও বিরুদ্ধে কোন অভিযোগ পাওয়া যায়নি৷ এ ব্যাপারে তদন্তের সাথে সাথে মাটিরাঙ্গা থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে৷





আর্কাইভ