শিরোনাম:
●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক
রাঙামাটি, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১০ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » আসামীদের শারীরিক নির্যাতন করায় অভিযুক্ত ঝিনাইদহ কারাগারের জেলার আদালতে স্বশরীরে হাজির
প্রথম পাতা » অপরাধ » আসামীদের শারীরিক নির্যাতন করায় অভিযুক্ত ঝিনাইদহ কারাগারের জেলার আদালতে স্বশরীরে হাজির
বৃহস্পতিবার ● ১০ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আসামীদের শারীরিক নির্যাতন করায় অভিযুক্ত ঝিনাইদহ কারাগারের জেলার আদালতে স্বশরীরে হাজির

---

ঝিনাইদহ প্রতিনিধি :: (২৬ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.৪৫মি.) ঝিনাইদহ জেলা কারাগারের জেলার দিদারুল আলম চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে স্বশরীরে হাজির হয়ে কারন দর্শানোর নোটিশের লিখিত জবাব দিয়েছেন৷

শুনানী গ্রহন করা হলেও আদেশ হয়নি ৷ শুনানী মুলতবি করেছেন আদালত ৷ আরো অধিকতর তদন্ত করে পরবর্তী নির্দেশ দেয়া হবে মর্মে আদেশ দিয়েছেন সংশ্লিষ্ট আদালতের বিচারক মো. জাকির হোসেন ৷ ৮ নভেম্বর মঙ্গলবার সকালে এ আদেশ দেন তিনি ৷

আদালত সুত্র সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানায়, ১০টা ৩৫ মিনিটে ঝিনাইদহ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হন জেলা কারাগারের জেলার মো. দিদারুল আলম ৷ আইনজীবি সমির কুমার কুন্ডুর মাধ্যমে কারন দর্শানোর নোটিশের লিখিত জবাব দাখিল করেন তিনি ৷ এরপর প্রায় ১৫ মিনিট শুনানী শেষে আদালত মুলতবী করা হয় ৷ শুনানী কালে তার কাছে জামিন প্রাপ্ত বন্দিদের কিভাবে কারাগার থেকে মুক্ত করা হয় তা জানতে চান আদালত ৷

দিদারুল (জেলার) আরো বিভিন্ন প্রশ্নের সরাসরি জবাব দেন এবং সব অভিযোগ অস্বীকার করেন ৷ শুনানীর এক পর্যায়ে আদালত কারাগার সংশ্লিষ্ট “প্যারালিগাল” নামের একটি সংস্থার নারী আইনজীবি ফারহানা আক্তারের কাছেও বিষয়টি জানতে চান ৷ এক পর্যায়ে শুনানী মুলতবী করা হয় এবং আরো অধিকতর তদন্ত করে পরবর্তী আদেশ দেয়া হবে বলে চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো. জাকির হোসেন নতুন করে আদেশ দেন ৷ এরপর জেলার দিদারুল আলম তার আইনজীবির সঙ্গে আদালত থেকে বেরিয়ে আসেন৷

তার পক্ষে আইনজীবি এ্যাড সমির কুমার কুন্ডু সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, গত ৬ নভেম্বর রবিবার ঝিনাইদহ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক এক আদেশ বলে জেলা কারাগারে বন্দিদের সাথে খারাপ ব্যবহার এবং মারপিট করার অভিযোগে জেলা কারাগারের জেলার মো. দিদারুল আলমকে মঙ্গলবার ৮ নভেম্বর সকাল ১০ টার মধ্যে আদালতে স্বশরীরে হাজির হয়ে কারন দর্শানোর নির্দেশ জারি করা হয় ৷ সেই মোতাবেক আইনজীবির মাধ্যমে জেলার স্বশরীরে আদালতে হাজির হন ৷

দিদারুলের আইনজীবি আরো বলেন, আদালতের নির্দেশ মতে কারন দর্শানোর নোটিশের লিখিত ভাবে জবাব দেয়া হয়েছে ৷ লিখিত জবাবে জেলার সব অভিযোগ অস্বীকার করেছেন বলেও জানান তিনি ৷ আদালত মামলাটির শুনানী মুলতবি করে আরো অধিকতর তদন্ত করে এ সংক্রান্তে পরবর্তী আদেশ দেবেন বলেও নিশ্চিত করেন জেলারের নিয়োগ করা এই আইনজীবি ৷

এদিকে ঝিনাইদহ জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক মো. নজরুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, ৫ নভেম্বর বিজ্ঞ জেলা ও দায়রা জজ এর সভাকক্ষে আয়োজিত জুডিসিয়াল কনফারেন্সে জেলারের বিরুদ্ধে বন্দিদের সাথে খারাপ ব্যবহার এবং মারপিট করা, যে দিন আদালত থেকে রিলিজ অর্ডার দেয়া হয় সেদিন আসামী কারাগার থেকে মুক্তি না দেয়াসহ নানা অভিযোগ বিস্তারিত ভাবে তুলে ধরেন তিনি ৷

ওই সভায় সভাপতিত্ব করেন বিজ্ঞ জেলা জজ মো. নবাবুর রহমান ৷ তিনি আরো বলেছেন সভার আলোচনার প্রেক্ষিতে গত রোববার  ৬ নভেম্বর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত স্ব- প্রণোদিত হয়ে জেলারের বিরুদ্ধে একটি মিস মামলা দায়ের করে সংশ্লিষ্ট ব্যক্তিকে স্বশরীরে হাজির হয়ে আইনের পরিপন্থি এসব কর্মকান্ডের কারনে আইনগত ব্যবস্থা গ্রহনের নির্দেশ কেন দেয়া হবেনা, সেই মর্মে কারন দর্শানোর নির্দেশ জারি করেন ৷

এদিকে ১০ নভেম্বর জেলা আইনজীবি সমিতির একাধিক আইনজীবি জেলারের বিরুদ্ধে জারি করা কারন দর্শানোর নোটিশ জারির পক্ষে সরাসরি মত প্রকাশ করেছেন ৷ সিনিয়নর আইনজীবি এ্যাড. জাহাঙ্গীর কবীর ও এ্যড. রাকিবুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, কারাগারের জেলার দিদারুল আলম র্দীঘদিন ধরে আসামীদের ওপর নিপিড়ন নির্যাতন করে আসছেন ৷ এই দুই আইনজীবির দাবী জেলার আদালতে যে জবাব দাখিল করেছেন এটা সঠিক নয় ৷

সদর উপজেলার গড়িয়ালা গ্রামের মোমিন ও কালীগঞ্জের মন্টু শেখ সদ্য কারাগার থেকে মুক্তি পেয়েছেন৷ জেলারের নিপিড়নের চিত্র তারা নিজ নিজ আইন জীবির কাছে তুলে ধরেছেন ৷ নামাজ না পড়ার জন্য মন্টু শেখকে নিপিড়ন করেছেন জেলার ৷ গত মাসের ২৫ তারিখে আদালতের রিলিজ আদেশ পাওয়ার পরে ২৬ তারিখে কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে মোমিনকে এমন তথ্য দিয়েছেন সংশিস্ন্লষ্টরা ৷

বিশেষ একটি সুত্র জানায় জেলারকে কেন্দ্র করে কারাগারে গুমট পরিস্থিতি বিরাজ করছে৷ দীর্ঘ ৩ বছর একই স্টেশনে চাকরি করার কারনে জেলা শহরের নানা মহলের সঙ্গে তার সখ্যতা গড়ে উঠেছে৷ যে কারনে সে কারারক্ষিদের সাথে সর্বদা অসত্‍ আচরণ করে থাকে৷ নিজে বছরে দুই মাসের বেশী ছুটি ভোগ করলেও রক্ষিদের প্রয়োজনীয় ছুটি দেননা ৷

বন্দিদের চড়থাপ্পড় দেয়া এবং রক্ষিদের সাথে অসদাচরণ করা তার জন্য নিত্য দিনের ঘটনা ৷ ক্যান্টিনের আয়ের বড় অংশ তার পকেটে চলে যায়৷ সামপ্রতিক সময়ে কারাগারের অভ্যনত্মরে সংঘটিত এক সংঘর্ষে রেজাউল ইসলাম (৫০) নামের এক দন্ডপ্রাপ্ত কয়েদী নিহত হয়েছেন৷ এ নিয়ে অপর এক বন্দির বিরম্নদ্ধে সদর থানায় মামলা দায়ের করেছেন জেল সুপার গোলাম হোসেন৷

জেলার দিদারম্নলের বিরম্নদ্ধে করারক্ষি নং ৪২৬৮১ সহিদুল ইসলাম লিখিত অভিযোগ করেছেন৷ এ নিয়ে দায়সারা তদনত্ম হয়েছে৷ কাজের কাজ কিছুই হয়নি ৷ নাম প্রকাশ না করার সর্তে জনৈক কারারক্ষি বলেছেন বিভাগীয় তদনত্ম করে লাভ হবে না, বিচার বিভাগীয় তদনত্ম করলে থলের বিড়াল বেরিয়ে আসবে ৷





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা

আর্কাইভ