বৃহস্পতিবার ● ১০ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » মাদকসম্রাট বাচ্চুর আস্তানায় অভিযান চালিয়ে স্বর্ণালংকার ইয়াবা হেরোইন উদ্ধার
মাদকসম্রাট বাচ্চুর আস্তানায় অভিযান চালিয়ে স্বর্ণালংকার ইয়াবা হেরোইন উদ্ধার
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৬ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.০০মি.) গাজীপুরের টঙ্গীর মাজারবস্তি এলাকার মাদকসম্রাট বাচ্চুর আস্তানায় অভিযান চালিয়ে স্বর্ণালংকার, ইয়াবা ও হিরোইন উদ্ধার করেছে গাজীপুর ডিবি পুলিশ৷
১০ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ তার কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান৷
তিনি জানান, গত বুধবার রাত পৌনে ১০টার দিকে টঙ্গীর মাজারবস্তী এলাকার মাদক সম্রাট বাচ্চুর আস্তানায় গাজীপুর ডিবি পুলিশের একটি দল অভিযান চালায় ৷
এসময় সেখান থেকে ২৩ ভরি স্বর্ণালংকার, ১০০ গ্রাম হেরোইন, ১০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়৷ তবে বাচ্চুকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে৷
তিনি সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে আরো জানান, বাচ্চুর বিরুদ্ধে হত্যা, মাদকসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে৷ এসময় গাজীপুর পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ৷





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা