শনিবার ● ১২ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » তারাপুর চা বাগানের দেবোত্তর সম্পত্তি জালিয়াতি ও প্রতারণা মামলায় রাগীব আলী ছেলে আব্দুল হাই ভারত থেকে ফেরার পথে পুলিশের হাতে আটক
তারাপুর চা বাগানের দেবোত্তর সম্পত্তি জালিয়াতি ও প্রতারণা মামলায় রাগীব আলী ছেলে আব্দুল হাই ভারত থেকে ফেরার পথে পুলিশের হাতে আটক
সিলেট প্রতিনিধি :: (২৮ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৫.২০মি.) জালিয়াতী ও প্রতারণা মামলার পলাতক আসামী আব্দুল হাই ভারত থেকে দেশে ফেরত আসার সময় আটক করেছে জকিগঞ্জ ইমিগ্রেশন পুলিশ। আব্দুল হাই সিলেটের বহুল আলোচিত কথিত ‘দানবীর’ রাগীব আলীর ছেলে । ১২ নভেম্বর শনিবার দুপুরে আটকের পর তাকে জকিগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে জকিগঞ্জ ইমিগ্রেশন পুলিশ।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা এ তথ্য নিশ্চিত করে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ভারতের করিমগঞ্জ থেকে জকিগঞ্জ ইমিগ্রেশন দিয়ে দেশের আসার সময় তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তারা জকিগঞ্জ থানায় খবর দিলে বেলা পৌনে একটার দিকে পুলিশ তাকে থানায় নিয়ে আসে।
তিনি আরো জানান, তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় দায়েরকৃত তারাপুর চা বাগানের দেবোত্তর সম্পত্তি জালিয়াতি ও প্রতারণা মামলার ওয়ারেন্ট রয়েছে। ফলে সেখান থেকে তাকে বিশ্বনাথ থানা পুলিশ তাকে জকিগঞ্জ থেকে নিয়ে আসবে। পরে আদালতে তোলা হবে।
উল্লেখ্য, আলোচিত মামলা দুটির গ্রেফতারী পরোয়ানা জারির পর রাগীব আলী তার পরিবারের সদস্যদের নিয়ে ভারতে পালিয়ে যান। এরপর তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে বিশ্বনাথ থানায় আদেশ পাঠালে পুলিশ তাদের বাসায় অভিযান চালিয়ে জব্দ করার মতো কিছু পায়নি।





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩