শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৫ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পিসিজেএসএস নেতারা নির্বাচনের আগে মানুষকে নানা প্রতিশ্রুতি দিলেও ২বছর ১১মাস প্রতিশ্রতিগুলো তারা বাস্তবায়ন করতে পারেনি : দীপংকর তালুকদার
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পিসিজেএসএস নেতারা নির্বাচনের আগে মানুষকে নানা প্রতিশ্রুতি দিলেও ২বছর ১১মাস প্রতিশ্রতিগুলো তারা বাস্তবায়ন করতে পারেনি : দীপংকর তালুকদার
মঙ্গলবার ● ১৫ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পিসিজেএসএস নেতারা নির্বাচনের আগে মানুষকে নানা প্রতিশ্রুতি দিলেও ২বছর ১১মাস প্রতিশ্রতিগুলো তারা বাস্তবায়ন করতে পারেনি : দীপংকর তালুকদার

---বিলাইছড়ি প্রতিনিধি :: (১ অগ্রহায়ন  ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.২০মি.) অবৈধ অস্ত্র দিয়ে পাহাড়ের মানুষকে আর ঠেকানো যাবেনা বলে মন্তব্য করেছেন প্রাক্তন পার্বত্য প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীয়ামী কেন্দ্রীয় কমিটির সদস্য দীপংকর তালুকদার৷ তিনি বলেন, পাহাড়ের মানুষ এখন অনেক সচেতন হয়েছে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে আওয়ামীলীগের প্রার্থীদেরকে নির্বাচিত করে এই প্রমান দিয়েছে পাহাড়ের মানুষ৷

তিনি বলেন, পাহাড়ের আঞ্চলিক দলগুলোর অস্ত্রে এখন মরিচা ধরতে শুরু করেছে৷ তারা বুঝে গেছে অস্ত্র দিয়ে আর অধিকার আদায় করা সম্ভব নয়৷ পাহাড়ের আঞ্চলিক সংগঠন গুলো নতুন ভাবে খেলা শুরু করেছে৷ এখন তারা ধর্মীয় গুরুদের প্রতিচ্ছবি ব্যবহার করে নানা দোহায় দিয়ে মানুষকে প্রতারিত করছে৷ তিনি এই সকল মুখোশধারী নেতাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করার আহ্বান জানান তিনি৷

মঙ্গলবার ১৫নভেম্বর সকালে রাঙামাটির বিলাইছড়ি ফারুয়া বাজার প্রাঙ্গণে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত বিলাইছড়ি উপজেলার ৩নং ফারুয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা এর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন৷
বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ক্যারল চাকমা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অভয় প্রকাশ চাকমা, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক, সদস্য জয়সেন তঞ্চঙ্গ্যা, জুরাছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রবর্তক চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, জ্ঞানেন্দু বিকাশ চাকমা, বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাসেল মারমা ও সাংগঠনিক সম্পাদক অভিলাষ তঞ্চঙ্গ্যাসহ স্থানীয় নেতবৃন্দরা বক্তব্য রাখেন৷
সভায় দীপংকর তালুকদার বলেন, আঞ্চলিক রাজনৈতিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস)’র নেতারা জাতীয় সংসদ নির্বাচনের আগে সাধারণ মানুষকে নানা প্রতিশ্রুতি দিলেও আজ প্রায় ২বত্‍সর ১১মাস অতিবাহিত হলেও সেইসব প্রতিশ্রতিগুলো তারা এখনো বাস্তবায়ন করতে পারেনি৷ তারা শুধু প্রতিশ্রুতি দিতে জানানে কিন্তু কোন উন্নয়ন ও জনগনের উপকার করতে জানেনা বলেও তিনি মন্তব্য করেন৷ তিনি বলেন, আওয়ামীলীগে সরকার জনগনের সরকার৷ জনগনের কথা চিন্তা করে এই সরকার জগেনর মৌলিক চাহিদা গুলো বাস্তবায়নে কাজ করে যাচ্ছে৷ কিন্তু সরকারে এই উন্নয়ন কর্মকান্ড দেখে তাদের ঘুম হারাম হয়ে গেছে৷ প্রতিটি মসজিদ, মন্দির, হাসপাতাল, স্কুল নির্মাণ কাজে তারা চাঁদা আদায় করছে৷ তাদের কারণে ঠিকাদারা আজ কাজ করতে অপরাগতা প্রকাশ করছে৷

তিনি বলেন, সরকারের এই উন্নয়ন ধরাকে অব্যাহত রাখতে আগামী ২০১৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে রাঙামাটি আসনটিকে জননেত্রী শেখ হাসিনাার হাতে তুলে দেয়ার জন্য সকলের প্রতি আহবান জানান৷
পরে সাবেক প্রতিমন্ত্রী ও জেলা পরিষদ চেয়ারম্যান বিলাইছড়ি উপজেলাধীন তিনকুনিয়া কমিউনিটি সেন্টার ও বিলাইছড়ি রেষ্ট হাউজ ভবন উদ্বোধন করেন৷





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা
কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু
মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না
কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল
হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি
মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল
মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু
বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী
কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ

আর্কাইভ