মঙ্গলবার ● ২২ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » দৈনিক সিলেট বাণীর সম্পাদক আর নেই
দৈনিক সিলেট বাণীর সম্পাদক আর নেই
সিলেট প্রতিনিধি :: (৮ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সকাল ১১.০৮মি.) সিলেটের প্রতিযশা প্রবীণ সাংবাদিক, দৈনিক সিলেট বাণীর সম্পাদক আলহাজ্ব জাহিরুল হক চৌধুরী আর নেই।
২২ নভেম্বর মঙ্গলবার ভোর ১টা ৫ মিনিটের সময় তিনি নগরীর একটি ক্লিনিকে ইন্তেকাল করেন (ইন্না— রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭২)। তিনি স্ত্রী, ৩ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
২২ নভেম্বর বাদ যোহর নগরীর নয়াসড়ক মসজিদে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে মানীক পীর (রহ.) গোরস্থানে তাকে দাফন করা হবে।
দীর্ঘদিন ধরে জাহিরুল হক চৌধুরী বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। মরহুমের ছেলে ওবায়দুল হক চৌধুরী জানান, তার পিতা হার্টের সমস্যাসহ নানা সমস্যায় ভুগছিলেন। লিভারের সমস্যার কারণে রোববার তাকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল সোমবার তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতিও হয়। তার শারিরীক অবস্থার উন্নতিতে সবাই আশাবাদী হলেও, অবশেষে সবাইকে কাদিয়ে রাত ১টা ৫ মিনিটে তিনি চলে গেলেন না ফেরার দেশে।
জাহিরুল হক চৌধুরীর মৃত্যুতে সিলেটের সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া বিরাজ করছে।





জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)