শিরোনাম:
●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান
রাঙামাটি, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৭ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন
রবিবার ● ২৭ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন

---

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :: (১৩ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ৩.২৪মি.) স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ২৭ নভেম্বর রবিবার সকাল ১১টায় রাঙামাটি শহরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক মানববন্ধনের আয়োজন করে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এই সময় তারা অতিদ্রুত তাদের স্থায়ী ক্যাম্পাস নির্মানের দাবি জানান। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাজিদ হাসান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়েও নূন্যতম সুযোগ সুবিধাটুকু আমাদের মাঝে নেই। দূরদুরান্ত থেকে উচ্চ শিক্ষার স্বপ্ন নিয়ে এসে আমরা হতাশাগ্রস্থ হচ্ছি। তাই মাননীয় প্রধানমন্ত্রী,মায়ের কাছে সন্তানের একটাই দাবী, আমাদের নিজস্ব ক্যাম্পাস।

শিক্ষার্থী অর্জুন চাকমা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মত আমাদেরও আধিকার রয়েছে সার্বিক নিরাপত্তা ও ক্যাম্পাসের সুযোগ-সুবিধা ভোগ করার।

আরেক শিক্ষার্থী মানসী চাকমা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, অস্থায়ী ক্যাম্পাস সংলগ্ন এলাকায় আমরা পদে পদে ইভটিজিং ও লাঞ্চনার শিকার হচ্ছি। এখানে আমাদের নূন্যতম নিরাপত্তাটুকুও নেই। তাই অতিদ্রুত ক্যাম্পাস বাস্তবায়নের দাবি জানাচ্ছি। মঞ্জুরুল কবির সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, সামান্যতম আইনি জটিলতায় ক্যাম্পাসনির্মানের কার্যক্রম বিলম্বিত হবে, এইটা মানা যায় না। ভুমিসংক্রান্ত সকল কর্মকতার দৃষ্টি আকর্ষন করে বলতে চাই, আইনি জটিলতার দ্রুত নিস্পত্তি করে ভুমি অধিগ্রহনের কার্যক্রম শুরু করুন।

মিঠুন ত্রিপুরা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, আনেক দিন স্থায়ী ক্যাম্পাসের আশ্বাস দিয়েছেন, এইবার আশ্বাস নয়, বাস্তবায়ন চাই।

জয় চাকমা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, শিক্ষা, সম্প্রীতি, প্রগতি রাবিপ্রবির মূলনীতি। আমরা সম্প্রীতির দৃঢ় বন্ধনে আবদ্ধ আছি। এই বন্ধন মজবুত করার জন্য নিজস্ব ক্যাম্পাস চাই।

কামরুল ইসলাম শারেক সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, সর্বোচ্চ বিদ্যাপিঠের শিক্ষার্থী হয়েও আমরা আমাদের আধিকার থেকে বঞ্চিত হচ্ছি। নিজস্ব ক্যাম্পাস আমাদের চাহিদা নয়, এইটা আমাদের অধিকার। তাই দ্রুত অধিকারের বাস্তবায়ন চাই। সাম্য খান বলেন, নিজস্ব শ্রেণীকক্ষ না থাকায়, স্কুলি শক্ষার্থীদের সাথে সময় ভাগাভাগি করে ক্লাস করতে হচ্ছে। এই সমস্যা সমাধানের একমাত্র উপায় হচ্ছে নিজস্ব ক্যাম্পাস।

শিক্ষার্থী ইমরান আলী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, শিক্ষা-সম্প্রীতি দুটোই আমাদের মাঝে আছে, কিন্তু প্রগতির ধারাকে এগিয়ে নিতে হলে দ্রুত ক্যাম্পাস নির্মান করে আমাদের স্বাধীনতাকে সার্বজনীন করতে হবে।

শামসুজ্জামান বাপ্পি সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, আমাদের প্রাণের দাবী, আমাদের রাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাস। সকলের স্বার্থে ক্যাম্পাস না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘোষনা দেন, বিশ্ববিদ্যালয় কর্তৃক স্থায়ী ক্যাম্পাসের জমিঅধিগ্রহণ সম্পর্কিত সুনির্দিষ্ট তথ্য না দেওয়া পর্যন্ত শ্রেণীকার্যক্রম ও পরীক্ষাবন্ধ থাকবে এবং বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রশাসনিক কার্যালয় ভেদভেদী অফিসের সামনে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অবস্থান ধর্মঘট পালন করা হবে। সর্বশেষে, স্থায়ী ক্যাম্পাস নির্মানের জন্য রাঙামাটিবাসির সহযোগীতা কামনা করেছেন, অতি দ্রুত ক্যাম্পাস নির্মানের সহযোগীতা চেয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার
রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে  মানববন্ধন রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন
রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন
রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন

আর্কাইভ