শিরোনাম:
●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা
রাঙামাটি, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » জাতীয় » চুয়েটে ৮ম স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত
প্রথম পাতা » জাতীয় » চুয়েটে ৮ম স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত
শুক্রবার ● ২ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েটে ৮ম স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

---আমির হামজা, রাউজান (দক্ষিণ) প্রতিনিধি :: (১৮ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.৫০মি.) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)এ ২রা ডিসেম্বর শুক্রবার ৮ম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০১৬ (চট্টগ্রাম অঞ্চল) অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ গণিত সমিতির উদ্যোগে এবং এ.এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর গনিত বিভাগের আয়োজনে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।

এতে চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানের ১২০ জন প্রতিযোগী অংশ নেয়। প্রথম স্থান অধিকার করে চট্টগ্রাম সরকারী মহসিন কলেজের ছাত্রী নাসরিন আক্তার, দ্বিতীয় স্থান অর্জন করে চট্টগ্রাম সরকারী সিটি কলেজের ছাত্র হাসানুর রহমান ও চুয়েটের ইইই বিভাগের ছাত্র ফয়সাল আহমেদ হয় তৃতীয় স্থান অধিকার করে। এ অলিম্পিয়াডের ১০ জন ছাত্র বুয়েটে অনুষ্ঠিতব্য জাতীয় অলিম্পিয়াডে অংশ নেবেন।
এ উপলক্ষে চুয়েটের কেন্দ্রিয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানমালায় প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

প্রধান অতিথি ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, গণিত আছে বলেই আমরা জগতের অনেক কিছুর ব্যাখ্যা জানি। গণিতের যথার্থ ব্যবহার ও প্রয়োগের মাধ্যমে আমরা পেয়েছি একটি আধুনিক ও উন্নত সভ্যতা। আমাদের দরকার একদল যোগ্য সৎ, দক্ষ ও দেশপ্রেমিক মেধাবী প্রজন্ম। এ দেশের মানুষ আজ মেধাবী নতুন প্রজন্মের দিকে তাকিয়ে আছে। তারাই পারবে মানুষের মুখে হাসি ফোটাতে, আগামী দিনের উন্নত এক বাংলাদেশ গড়তে। মানুষের সেই আশা পূরণ করার জন্য নতুন প্রজন্মকে সৎচরিত্রের অধিকারী হতে হবে। লালন করতে হবে নিঃস্বার্থ দেশপ্রেম। প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে মধ্যম আয়ের দেশের অভিযাত্রা এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গঠনের লক্ষ্যে যে অগ্রযাত্রা চলছে সেখানে মেধাবী ছাত্র-ছাত্রীরা আগামী দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নেতৃত্বের ভূমিকায় থাকবে। এজন্য ছাত্র-ছাত্রীদের গভীর দেশপ্রেম ধারণ করে নিজেদেরকে গড়ে তুলতে হবে। ইতিবাচক মানসিকতায় নিজেদেরকে প্রস্তুত করতে হবে। চিন্তা-চেতনায় বড় থাকতে হবে। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর গণিত বিভাগ গত বছরের মত এবারও বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের আয়োজক হিসেবে “৮ম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০১৬” সফলভাবে আয়োজন করেছে বলে আমি অত্যন্ত আনন্দিত। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পুনরায় বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের আয়োজক হিসেবে নির্বাচিত করায় বাংলাদেশ গণিত সমিতিকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।

জাতীয় অলিম্পিয়াডে সম্মানিত অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সুপার নিউমারী অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ।

বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুজিবুর রহমান চৌধুরী, বুয়েটের অধ্যাপক ড. মনিরুল আলম সরকার, চুয়েটের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. আশুতোষ সাহা ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী।

সভাপতিত্ব করেন চুয়েটের গণিত বিভাগের প্রধান অধ্যাপক ড. মো ইয়াকুব আলী। স্বাগত বক্তব্য রাখেন অলিম্পয়াডের সদস্য সচিব ড. উজ্জ্বল কুমার দেব।

সঞ্চালনা করেন চুয়েটের গণিত বিভাগের শিক্ষক কামরুল হাসান চৌধুরী।





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)