শিরোনাম:
●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট
রাঙামাটি, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » পার্বত্য চুক্তির ফলে পাহাড়ে উন্নয়ন এবং শান্তি বিরাজ করছে : ব্রি. জেনারেল কামরুজ্জামান
প্রথম পাতা » খাগড়াছড়ি » পার্বত্য চুক্তির ফলে পাহাড়ে উন্নয়ন এবং শান্তি বিরাজ করছে : ব্রি. জেনারেল কামরুজ্জামান
শুক্রবার ● ২ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পার্বত্য চুক্তির ফলে পাহাড়ে উন্নয়ন এবং শান্তি বিরাজ করছে : ব্রি. জেনারেল কামরুজ্জামান

---অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি :: (১৮ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১১.০০মি.) অনেক উৎসাহ-উদ্দীপনা আর বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পার্বত্য গুইমারায় ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তির ১৯বছর পূর্তি উদযাপিত হয়েছে। ২রা ডিসেম্বর শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে গুইমারা রিজিয়নের আয়োজনে নির্বাচিত জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, ধর্মীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সুশীল সমাজের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা গুইমারা কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে গুইমারা রিজিয়ন স্পোর্টস কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়।

গুইমারা রিজিয়ন স্পোর্টস কমপ্লেক্সে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীসহ আমন্ত্রিতদের সাথে নিয়ে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে পার্বত্য চুক্তির ১৯ বছর পুর্তি উপলক্ষে দিনব্যাপী কর্মসুচীর উদ্বোধন করেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান, এনডিসি, পিএসসি, জি।

পরে পার্বত্য চুক্তির বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান, এনডিসি, পিএসসি, জি। তিনি একই ছাউনির নীচে, একই ব্যানারে, একই মঞ্চে পাহাড়ী-বাঙ্গালী সকলের উপস্থিতিই পার্বত্য চুক্তি বাস্তবায়নের বড় স্বীকৃতি উল্লেখ করে আরও বলেন, একতাই বল, একতাতেই শক্তি কোন বিভেদে নয়। নিরাপত্তাই একটি দেশের উন্নয়ন-অগ্রগতির বড় অংশ মন্তব্য করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের মতো পার্বত্য চট্টগ্রামেও পার্বত্য চুক্তির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করেছেন । ঐতিহাসিক শান্তিচুক্তির ফলে পাহাড়ের উন্নয়ন হচ্ছে এবং শান্তি বিরাজ করছে বলেও মতপ্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে বিজিবি’র গুইমারা সেক্টর কমান্ডার কর্ণেল জাবেদ সুলতান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল জিল্লুর রহমান পিএসসি-জি, সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল রাব্বি আহমেদ ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান প্রমুখ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

আলোচনা সভায় মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা, লক্ষীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপারজ্যোতি চাকমা, লক্ষীছড়ি কলেজের অধ্যক্ষ টথাইপ্রু মারমা, সিন্ধুকছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেদাক মারমা, মানিকছড়ি গিরি মৈত্রী ডিগ্রী কলেজের ছাত্রী সীমা ত্রিপুরা ও শহীদ লে মুশফিক বিদ্যালয়ের ছাত্র অনিক-উজ-জামান প্রমূখ বক্তব্য রাখেন।

পার্বত্য চুক্তির ১৯ বছর পূর্তি উপলক্ষে গুইমারা রিজিয়ন স্পোর্টস কমপ্লেক্সে আয়োজন করা হয়েছে দিনব্যাপী মেলা। একই স্থানে সন্ধ্যা ৬টা থেকে চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

স্থানীয় শিল্পী ছাড়াও চট্টগ্রাম থেকে আগত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)