শিরোনাম:
●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ
রাঙামাটি, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৮ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » আন্তর্জাতিক » নেপালে প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বিদ্যা দেবি ভান্ডারি
প্রথম পাতা » আন্তর্জাতিক » নেপালে প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বিদ্যা দেবি ভান্ডারি
বুধবার ● ২৮ অক্টোবর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নেপালে প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বিদ্যা দেবি ভান্ডারি

---

অনলাইন ডেক্স :: প্রথমবারের মত নারী প্রেসিডেন্ট নির্বাচিত করল নেপালের পার্লামেন্ট। বুধবার নেপালি কংগ্রেস নেতা কুল বাহাদুর গুরুংকে পরাজিত করে সিপিএন-ইউএমএল এর ভাইস চেয়ারপার্সন বিদ্যা দেবি ভান্ডারি দেশের প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হন। একইসঙ্গে তিনি ফেডারেল ডেমোক্র্যাটিক রিপাবলিক নেপালের দ্বিতীয় প্রেসিডেন্ট। এর আগে ২০০৮ সালের জুলাইয়ে সেময়কার নেপালি কংগ্রেসের মহাসচিব রাম বরণ যাদব ফেডারেল ডেমোক্র্যাটিক রিপাবলিক নেপালের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। অর্থাৎ যাদবই নেপালের প্রথম রাষ্ট্রপ্রধান যিনি রাজপরিবারের বাইরে থেকে নির্বাচিত হয়েছিলেন।

নেপালের সংবাদমাধ্যম হিমালয়ান টাইমস জানায়, বুধবার দেশটির পার্লামেন্ট ভবনে অনুষ্ঠিত নির্বাচনে ৫৪৯ জন পার্লামেন্ট সদস্য অংশ নেন। জয়ের জন্য ২৯৯টি ভোটের প্রয়োজন থাকলেও বিদ্যার পক্ষে ভোট পড়ে ৩২৭টি। অর্থাৎ প্রয়োজনের চেয়েও ২৮ ভোট বেশি পেয়েছেন বিদ্যা। অন্যদিকে বিদ্যার প্রতিদ্বন্দ্বি গুরুং পেয়েছেন ২১৪ ভোট। ৮টি ভোট অবৈধ ঘোষণা করা হয়।

নির্বাচনের সময় পার্লামেন্টে অনুপস্থিত ছিলেন ৪৭ জন সদস্য আর একজনকে ভোটদান থেকে বিরত রাখা হয়। হিমালয়ান টাইমস জানায়, নির্বাচনে মাধেসভিত্তিক রাজনৈতিক দলগুলো অনুপস্থিত ছিল।
ভোটাভুটির পর বিদ্যাকে আনুষ্ঠানিকভাবে নেপালের প্রেসিডেন্ট ঘোষণা করেন পার্লামেন্ট স্পিকার।
নেপালের প্রয়াত কমিউনিস্ট নেতা মাদান ভান্ডারির স্ত্রী বিদ্যা। তাকে প্রেসিডেন্ট নির্বাচিত করার প্রস্তাব তোলেন, ইউসিপিএন-মাওবাদী দলের চেয়ারম্যান পুষ্প কমল দাহাল এবং জোটভুক্ত নেতারা।

সম্প্রতি নতুন সংবিধান প্রণয়ন করে নেপাল। এর কিছুদিনের মধ্যে পার্লামেন্ট সদস্যদের ভোটে সিপিএন-ইউএমএল নেতা কেপি শর্মা অলি নেপালের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। নতুন সংবিধানের আওতায় নেপালকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হলেও সংখ্যালঘু জাতিগত গোষ্ঠীর অভিযোগ এ সংবিধান আদতে হিন্দুদেরই সুযোগ-সুবিধা দেবে। সংবিধানের আওতায় যেখানে প্রাচীন ধর্মকে সুরক্ষা দেয়ার কথা বলা হচ্ছে সে ধারা অনুযায়ী সনাতন ধর্ম হিসেবে হিন্দু ধর্মের মানুষ আলাদা সুবিধা পাবেন বলেই মনে করেন তারা। আবার হিন্দু রাষ্ট্রকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র করায় ক্ষোভ রয়েছে রক্ষণশীল হিন্দুদের মাঝে। নতুন সংবিধানের বিরুদ্ধে রয়েছে নারীর প্রতি বৈষম্যের অভিযোগও। অপলোড : ২৮ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১০.০৩ মিঃ





আন্তর্জাতিক এর আরও খবর

কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’

আর্কাইভ