শিরোনাম:
●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ
রাঙামাটি, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » কক্সবাজার » তেরটি দেশের পর্যটন মন্ত্রীবর্গ রামুর বৌদ্ধ ঐতিহ্য সমূহ পরিদর্শন করলেন
প্রথম পাতা » কক্সবাজার » তেরটি দেশের পর্যটন মন্ত্রীবর্গ রামুর বৌদ্ধ ঐতিহ্য সমূহ পরিদর্শন করলেন
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তেরটি দেশের পর্যটন মন্ত্রীবর্গ রামুর বৌদ্ধ ঐতিহ্য সমূহ পরিদর্শন করলেন

---
প্রজ্ঞানন্দ ভিক্ষুঃ কক্সবাজারের রামুর দৃষ্টিনন্দন বৌদ্ধ বিহার পরিদর্শনে মুগ্ধ হলেন বাংলাদেশ সফরে আসা বিদেশী পর্যটক মন্ত্রীবর্গ।

২৯ অক্টোবর সকালে তাঁরা রামু পরিদর্শনে আসেন। প্রথমে তাঁরা সকাল সাড়ে সাতটার দিকে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র ও ভুবনশান্তি ১০০ ফুট গৌতম সিংহশয্যা বুদ্ধমূর্তি পরিদর্শনে যান। বিহারে উপস্থিত হলে বিহারাধ্যক্ষ ভদন্ত করুণাশ্রী থের’র নেতৃত্বে ভাবনা কেন্দ্রের সাধারণ সম্পাদক সিপন বড়ুয়া, অনলাইন পোর্টাল কক্সনিউজ টোয়েন্টিফোর ডটকম এর নির্বাহী সম্পাদক দুলাল বড়ুয়া এবং রামু নিউজ ডটকম এর প্রধান সম্পাদক নীতিশ বড়ুয়া প্রমূখ অতিথিদের স্বাগত জানান।

এসময় তারা একুশে পদকে ভূষিত, উপ-সংঘরাজ পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন এবং তাঁর আশীর্বাদ গ্রহণ
করেন।

পরে সেখান থেকে ঐতিহাসিক তীর্থধাম রামকোট বনাশ্রম বৌদ্ধ বিহার পরিদর্শনে যান। বিহারে উপস্থিত হলে বিহারাধ্যক্ষ ভদন্ত জ্যোতিসেন থের’র নেতৃত্বে সঞ্জয় বড়ুয়া, প্রসেনজিৎ বড়ুয়া এবং সুরেশ বড়ুয়া প্রমূখ অতিথিদের স্বাগত জানান। বিহার পরিদর্শন শেষে সকাল ৯ টার দিকে তাঁরা রামু ত্যাগ করেন।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জাতিসংঘের পর্যটন সংস্থা ইউএনডব্লিউটিও-এর সেক্রেটারি জেনারেল তালিব রিফাইও। বে-সামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ
খান মেনন ও সচিব খোরশেদ আলম চৌধুরী প্রমূখ।

রামুর বৌদ্ধ বিহার পরিদর্শনকালে তাঁদের সাথে ছিলেন জিওসি ১০ পদাতিক হাসান মাহমুদ, রামু-কক্সবাজার সদর ৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার
কমল, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম, উপজেলা নির্বাহী অফিসার সেলিনা কাজী, রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল মজিদ
প্রমূখ প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ।

উল্লেখ, বৌদ্ধ ঐতিহ্য ভিত্তিক পর্যটন বিকাশে জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থার সহযোগিতায় বাংলাদেশ সরকারের বে-সামরিক বিমান চলাচল ও পর্যটন
মন্ত্রণালয় দুই দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে। ২৭ ও ২৮ অক্টোবর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে চীন, জাপান, কোরিয়া, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, থাইল্যান্ড, মিয়ানমার, ভূটান, নেপাল, ভারত, শ্রীলংকাসহ তেরটি দেশের পর্যটন মন্ত্রীবর্গ অংশগ্রহণ করেন। এরই অংশ হিসেবে তাঁরা রামুর বৌদ্ধ ঐতিহ্য সমূহ পরিদর্শনে করেন।

আপলোড : ২৯ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : বেলা ৩.০৫ মিঃ





কক্সবাজার এর আরও খবর

কৃষকের যত চ্যালেঞ্জ কৃষকের যত চ্যালেঞ্জ
হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ
নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল
ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)