শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ
রাঙামাটি, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৬ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » চিকিৎসার জন্য মান্নাকে কাশিমপুর থেকে ঢাকায় প্রেরণ
প্রথম পাতা » গাজিপুর » চিকিৎসার জন্য মান্নাকে কাশিমপুর থেকে ঢাকায় প্রেরণ
মঙ্গলবার ● ৬ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চিকিৎসার জন্য মান্নাকে কাশিমপুর থেকে ঢাকায় প্রেরণ

---মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: উন্নত চিকিৎসার জন্য নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে ৫ ডিসেম্বর সোমাবার বিকালে ঢাকা কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বনিক সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, মাহমুদুর রহমান মান্নার ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৬ ডিসেম্বর মঙ্গলবার পুর্বনির্ধারিত চিকিৎসার তারিখ রয়েছে। সে জন্য তাকে সোমবার বিকাল সাড়ে ৫ টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

কারাগারের মেডিকেল অফিসার মো. মিজানুর রহমান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, মাহমুদুর রহমান মান্না সারভাইকাল স্পনডাইলোসি, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিকসসহ বিভিন্ন রোগে আক্রান্ত। তাকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানোর পরামর্শ দেয়া হয়েছে।

জানা যায়, নিউ ইয়র্কে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা এবং অন্য এক ব্যক্তির সঙ্গে মান্নার টেলিফোন আলাপের দুটি অডিও ক্লিপ গত বছর প্রকাশিত হয়। এরপর ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি তাকে গ্রেফতার করা হয়।

পরে সেনা বিদ্রোহে উসকানি দিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে গুলশান থানায় একটি মামলা করা হয়। এরপরও রাষ্ট্রদ্রোহের অভিযোগে একই বছরের ৫ মার্চ মান্নার বিরুদ্ধে আরো একটি মামলা করা হয়। এই দুই মামলায় চলতি বছরের ২ ও ৭ মার্চ নিম্ন আদালতে মান্নার জামিন আবেদন নাকচ করা হয়।

এরপর স্বাস্থ্যগত কারণ দেখিয়ে হাইকোর্টে মান্নার জামিনের আবেদন করেন তার আইনজীবী। ২৮ নভেম্বর তিনি হাইকোর্টের আপিল বিভাগ থেকে জামিন পান। সোমবারও তার জামিন আদেশ কারাগারে না পোঁছানোয় তিনি মুক্তি পাননি।





আর্কাইভ