শিরোনাম:
●   রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার ●   বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের ভিতর থেকে সরকারি সেগুন গাছ কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের ●   গাড়ির জন্য অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক ●   রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ ●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ●   পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা ●   ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় ●   খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন ●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাঙামাটি জেলা এফপিএবি নির্বাচন একটি পক্ষের নীল নকশা … ফিরোজা বেগম চিনু এমপি
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাঙামাটি জেলা এফপিএবি নির্বাচন একটি পক্ষের নীল নকশা … ফিরোজা বেগম চিনু এমপি
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটি জেলা এফপিএবি নির্বাচন একটি পক্ষের নীল নকশা … ফিরোজা বেগম চিনু এমপি

---

ষ্টাফ রিপোর্টার :: রাঙামাটি জেলা এফপিএবি নির্বাচনের সভাপতি পদ প্রার্থী জেলা আওয়ামীলীগের নেত্রী ও রাঙামাটি ৩৩৩-ম- ৩৩ আসনের এমপি ফিরোজা বেগম চিনু বলেছেন রাঙামাটি জেলা এফপিএবি নির্বাচন একটি পক্ষের নীল নকশায় তৈরী করা, তিনি অভিযোগ করেন যুব ভোটারদের বয়সের অসংগতি রয়েছে , ভোটারদের বয়স প্রমাণের কোন কাগজ পত্র নেই , এছাড়া গত ১৪ অক্টোবর নির্বাচনের তফসিল ঘোষনা করা হলেও নির্বাচন কমিশনারের স্বাক্ষর ও স্মারক নং আছে ১৫ অক্টোবরের ৷
খসড়া ভোটারদের বিরুদ্ধে অভিযোগ থাকলে ১৮ অক্টোবরের মধ্যে দাখিলের কথা বলা হলেও নির্বাচন কমিশন ডাকে চিঠি দেন ২০ অক্টোবর এবং চিঠি পৌঁছে ২৩ অক্টোবরের পর ৷”এই ধরনের বিশৃংখল একটা নির্বাচন যেন কোন একটা পক্ষ যেনতেন ভাবে যেটুকু না করলে নয় ঐ টুকু লোক দেখানো নির্বাচন করছে, এই লোক দেখানো নির্বাচন অন্যায়, এই অন্যায়ের প্রতিবাদ হিসাবে আমি ভোট বর্জন করেছি”, জেলা এফপিএবি রাঙামাটি জেলা নির্বাচন বিষয়ে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমকে একথা বলেন সভাপতি পদ প্রার্থী ফিরোজা বেগম চিনু এমপি ৷
এ বিষয়ে রাঙামাটি এফপিএবি জেলা কর্মকর্তা ও সহ নির্বাচন কমিশনার মোঃ জসীম উদ্দীনের কাছে জানতে চাইলে তিনি সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমকে বলেন আমি সরকারী চাকুরী করি এবিষয়ে আমি কিছুই জানিনা, তাছাড়া সভাপতি পদ প্রার্থী এমপি চিনুর ভোট বর্জনের দাপ্তরিক চিঠিও আমার কাছে আসেনি, বিস্তারিত প্রধান নির্বাচন কমিশনার জানেন বলে মোবাইল সংযোগটি বিচ্ছিন্ন করে দেন ৷
উল্লেখ্য গত ১৪ অক্টোবর ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩১ অক্টোবর এফপিএবির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও গত ২৭ অক্টোবর এফপিএবি’র সদস্য ও সাংবাদিক মোস্তাফা কামাল বাদী হয়ে ৩১ অক্টোবর এফপিএবির কার্যকরী পরিষদের নির্বাচন স্থগিত করা সহ ভোটার তালিকা সংশোধন ও পুণঃ তফসিল ঘোষনার আবেদন জানিয়ে রাঙামাটি জেলা যুগ্ম জজ আদালতে মামলা দায়ের করেন ৷ রাঙামাটি জেলা যুগ্ম জজ আদালত মামলা আমলে নিয়ে ২৪ ঘন্টার মধ্যে জবাব দেয়ার জন্য এফপিএবি নির্বাচন কমিশনার, এফপিএবি সভাপতি ও এফপিএবি সম্পাদককে নির্দেশ প্রদান করেন ৷ জেলাএফপিএবি’র পক্ষ থেকে বিজ্ঞ রাঙামাটি জেলা যুগ্ম জজ আদালতে তাদের জবাব দাখিল করেন।
কিন্তু রাঙামাটি জেলা যুগ্ম জজ আদালতের কোন সুনিদৃষ্ট আদেশ না পাওয়ায় বিষয়টির কোন সুরাহা হয়নি। এ দিকে ক্ষুব্ধ অভিযোগকারী রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট বরাবর স্থগিত আবেদন করলে বিষয়টি আমলে নিয়ে আদালতের চুড়ান্ত রায় না পর্যন্ত এবং জেলা আইন শৃঙ্খলা অবনতির আশংকায় জেলা ম্যাজিষ্ট্রেট হিসাবে আগামী ৩১ অক্টোবর রাঙামাটি জেলা এফপিএবির কার্যকরী পরিষদের নির্বাচন ২০১৫-২০১৮ ঘোষিত নির্বাচনী তফসিল স্থগিত ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসক সামশুল আরেফিন। এবিষয়ে বিস্তারিত জানতে রাঙামাটি জেলা এফপিএবির কার্যকরী পরিষদের নির্বাচন ২০১৫-২০১৮ এর প্রধান নির্বাচন কমিশনার জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট পরিতোষ কুমার দত্তের মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। আপলোড : ২৯ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময়: রাত ১০.৪১ মিঃ





প্রধান সংবাদ এর আরও খবর

কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু
ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)