শিরোনাম:
●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ●   খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা ●   আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি ●   ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ●   রাঙামাটির বাঘাইছড়িতে ৩০ কার্টুন বিদেশী সিগারেট উদ্ধার করেছে ২৭ বিজিবি ●   বাকৃবিতে আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল এর উদ্বোধন ●   রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান ●   রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে ●   কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি ●   হামে প্রায় পাঁচশো শিশুর মর্মান্তিক মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হবে ●   রাঙামাটিতে সওজ বিভাগের ওয়াল থাকায় প্রাণে রক্ষা পায় ৩৮ জন যাত্রী ●   মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক ●   গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা ●   ঝালকাঠিতে ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন ●   ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ●   বিশ্বশান্তি-শোভা যাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ●   রাঙ্গামাটিতে জামায়াতে ইসলামীর বার্ষিক রুকন সম্মেলন অনুষ্ঠিত ●   প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস ●   এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো ●   মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার ●   চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ●   বিচারকদেরকে মনস্তাত্ত্বিক সংকট থেকে মুক্তি দিতে হবে
রাঙামাটি, শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৯ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » আন্তর্জাতিক » ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাঙ্গালীয়ানা : রাজবধুর বাঙালি সাজ
প্রথম পাতা » আন্তর্জাতিক » ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাঙ্গালীয়ানা : রাজবধুর বাঙালি সাজ
শুক্রবার ● ৯ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাঙ্গালীয়ানা : রাজবধুর বাঙালি সাজ

---নাজমুল হোসেন, লন্ডন থেকে :: (২৫ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.২৩মি.) ২০০৫ সালে যাত্রা শুরু করে হাটি হাটি পা পা করে কারী শিল্পের অস্কার খ্যাত ব্রিটিশ কারি এওয়ার্ড লন্ডনের বাটারসি ইভোলিউশনে জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে পালন করলো তার এক যুগ পূর্তি অনুষ্ঠান।

এবারের অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলো ব্রিটিশ রাজ পরিবারের সদস্য, টিভি ও ফিল্ম ব্যক্তিত্ব এবং ডাচেস অফ ইয়র্ক সারাহ ফারগুসনের উপস্থিতি।

অনুষ্ঠানে শাড়ি পরিধান করায় ডাচেস অফ ইয়র্ক সারাহ ফারগুসন সকলের নজর কাড়েন। তাঁর হীরা খচিত পাদুকার সাথে একেবারে বাঙালি বধূর সাজে শাড়ী পরে তিনি হেঁটেছেন অনুষ্ঠানের লাল গালিচায়।

আবার এ অনুষ্ঠানেই পূর্বে একেবারে বাঙালী তরুণীর সাজে অংশ নিয়ে অনুষ্ঠানে উপস্থিত সকলকে চমকে দিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। এবারের অনুষ্ঠানে তিনি উপস্থিত হতে না পারলেও পাঠিয়েছেন তাঁর ভিডিও শুভেচ্ছা বার্তা।

ব্রিটেনের প্রধানমন্ত্রী ব্রিটিশ জীবনে কারী শিল্পের অপরিসীম গুরুত্ব আরোপ করে বলেন, বাংলার কারী এখন ‘ফিস ও চিপস’ এর মত ব্রিটিশদের হৃদয় ছুয়ে গেছে, ওয়েস্ট মিনিস্টার থেকে শুরু করে সারা দেশেই এটা এখন জনপ্রিয় হয়ে উঠেছে। এ মুহূর্তেও হাজার হাজার ব্রিটিশ হয়তো তাঁদের ঘরে বা রেস্টুরেন্টে বসে স্পাইসী কারি উপভোগ করছে।

১২ তম এ ব্রিটিশ কারী এওয়ার্ডের এ জমজমাট অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতা ছাড়াও ফিল্ম, আর্টস, টেলিভিশনসহ বিভিন্ন মেইন স্ট্রিম মিডিয়া,স্পোর্টস, তারকার উপস্থিতিতে অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্বে ছিলেন বিবিসি’র খ্যাতনামা কমেডিয়ান আলিস্টায়ার মেকগাওন। তাঁর সাথে কো- উপস্থাপক ও উপস্থাপিকা হিসেবে ছিলেন নতুন প্রজন্মের জেফরি আলী আর জাস্টিন আলী।

ব্রিটেনের কমিউনিটিতে কারী শিল্পের বিভিন্ন প্রভাব ও সঙ্কটের কথা উল্লেখ করে ব্রিটিশ কারী এওয়ার্ডের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী ও স্পাইস বিজনেস এর সম্পাদক বাংলাদেশে জন্মগ্রহণকারী এনাম আলী এমবিই বলেন, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ একটি অনুষ্ঠান আয়োজন করতে পেরে সত্যি আমি খুশি। এটি সফলভাবে করে আজ এটি ১২ বছরে পড়ে একটি পুর্নাঙ্গতা পেয়েছে। এ কৃতিত্ব আমার একার নয়, এটি একটি সম্মিলিত প্রয়াস। এ অনুষ্ঠানের সার্থকতা আসলে সমস্ত বাংলাদেশীদের স্বার্থকতা। কারন আমি তো ব্রিটিশ বাংলাদেশী হিসেবেই পরিচিত সবার কাছে।

প্রতি বছর কারি শিল্পের বিকাশে ও উন্নতির জন্য, এ শিল্পের জড়িতদের প্রতিভাকে মূল্যায়ন করা হয়। এ বছর ২ লক্ষ ৬৩ হাজার ১ শত ৭১ জন বিভিন্ন ভাবে তাঁদের পছন্দের রেস্টুরেন্টের নাম পাঠায়, তা থেকে ২ হাজার ১ শত ৫৩ টি প্রতিযোগিতায় অংশ নেয়ার যোগ্য বলে বিবেচিত হয়। চূড়ান্ত পর্বে ১৩ টি ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। ১২ টি ক্যাটাগরিতে ১২ টি রেস্টুরেন্টকে ও বিশেষ স্বীকৃতি স্বরূপ মরণোত্তর লর্ড গুলাম নুরকে এওয়ার্ডে সম্মানিত করা হয়।

এ অনুষ্ঠানের বাড়তি আরেকটি আকর্ষণ ছিলো বাংলাদেশের ঐতিহ্যবাহী ত্রিচক্রযান রিকশা প্রদর্শন। একটি রিকশাকে সাজিয়ে অনুষ্ঠান ভেন্যুর সম্মুখে রাখা হয়, যা ছিল একেবারে দৃষ্টি নন্দিত।

এছাড়াও অনুষ্ঠানে পরিবেশিত বাংলাদেশী খাবার ও বিভিন্ন দেশীয় কম্পোজকৃত নৃত্য বাড়তি মাত্রা যোগ করে সকলকে মুগ্ধ করে।

জমজমাট এ অনুষ্ঠানে সারা দেশ থেকে সেলিব্রেটি সেফ, রেস্টুরেন্ট মালিক ও স্টাফ ছাড়াও ব্রিটিশ ট্রান্সপোর্ট মিনিস্টার ক্রিস গ্রায়লিং, লর্ড কামলেশ পেটেল, লর্ড অ্যালেক্স চাক, ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল কাউনাইন, জেমস বন্ড সিনেমার হলিউড স্টার কলিন সোলমান, অ্যান মেইন এমপি,জেমস ক্লেভারলি এমপি, সেরন হডসসন এমপি, ফুটবল খেলোয়ার ডেভিড সিম্যান, নৃত্য শিল্পী ফ্রাঙ্কিই পোল্টনি, সঙ্গীত শিল্পী পাত্তি বাউলায়ে, অভিনয় শিল্পী কোলিন সালমন, ব্রডকাস্টার ও সাংবাদিক রাগেহ ওমর, বিশিষ্ট টিভি ব্যক্তিত্ব লিজি চান্ডি, টিম ভিঙ্কেন্ট, সায়েরা খান, পেট শার্প, সেলিব্রেটি সেফ হাস্টন ব্লুমেন্থাম এবং অনুষ্ঠানের স্পন্সর কুকড ডটকমের প্রতিষ্ঠাতা সেলিম হুসেন উপস্থিত ছিলেন।





আন্তর্জাতিক এর আরও খবর

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’
ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ
অনতিবিলম্বে ইরানে হামলা ও গাজায় গণহত্যা বন্ধে ইজরায়েলকে বাধ্য করার ডাক অনতিবিলম্বে ইরানে হামলা ও গাজায় গণহত্যা বন্ধে ইজরায়েলকে বাধ্য করার ডাক
বাংলাদেশ কোনভাবেই  ভারত - পাকিস্তান যুদ্ধ উত্তেজনার অংশ হবেনা বাংলাদেশ কোনভাবেই ভারত - পাকিস্তান যুদ্ধ উত্তেজনার অংশ হবেনা
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)