শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৫ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বাপা সিলেট শাখার সেক্রেটারী কিম ‘কে পুলিশ তুলে নিয়ে গেছে
প্রথম পাতা » প্রধান সংবাদ » বাপা সিলেট শাখার সেক্রেটারী কিম ‘কে পুলিশ তুলে নিয়ে গেছে
বৃহস্পতিবার ● ১৫ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাপা সিলেট শাখার সেক্রেটারী কিম ‘কে পুলিশ তুলে নিয়ে গেছে

---সিলেট প্রতিনিধি :: (১ পৌঁষ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৫.৫৬মি.) বাপা সিলেট শাখার সেক্রেটারী আব্দুল করিম কিমকে ১৫ ডিসেম্বর ভোর রাতে কোতোয়ালী থানা পুলিশ তুলে নিয়ে গেছে।

আব্দুল করিম কিম-এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি এখনো থানায় আছি। আমি আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি দেখেন। যে অভিযোগে আমাকে পুলিশ নিয়ে এসেছে আমি তার সাথে কোন ভাবেই সম্পৃক্ত নই।

পাঠকদের জন্য বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)র সিলেট শাখার সেক্রেটারী আব্দুল করিম কিম-এর ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো….

রাত প্রায় দেড়টা বাজে তখন। মোবাইলে রিং হতে বিরক্তি নিয়ে ফোন ধরি। ওপাশ থেকে পুর্ব পরিচিত এক পুলিশ কর্মকর্তা বললেন, কিম ভাই, আপনি বাসায়। অবাক হয়ে বললাম জ্বি বাসায়।
আমাদের স্যার একটু কথা বলবেন নিচে আসুন।

আমি লুঙ্গি ও স্পঞ্জের স্যান্ডেল পরে নিচে নামলাম। বাইরের গেইট খুলতেই আমাকে এক দল পুলিশ ঘিরে ধরে বলে আপনাকে আমাদের সাথে একটু থানায় যেতে হবে। জিজ্ঞেস করলাম, কেন? কি বিষয়? জবাব না দিয়ে গাড়ির দিকে এগুতে বললেন। বাসার বাইরে দেখলাম পুলিশের ছয়টি গাড়ি দাঁড়ানো।

আমি কাপড় বদলে আসতে চাইলাম। উনারা বললেন, কাউকে ফোন দিয়ে বলেন শীতের কাপড় ও ঔষধ কোতোয়ালী থানায় নিয়ে আসতে। ভাগ্যিস মোবাইলটা সংগে এনেছিলাম।
গাড়িতে বসে আমার স্ত্রীকে ফোন দিলাম। বেচারী মাত্র ঘুমিয়েছে। ফোন না ধরায় পরিচিত দুই বড় পুলিশ কর্মকর্তাকে চেষ্টা করলাম। উনাদেরকেও ফোনে ধরতে পারলাম না। ফোন দিলাম ঘনিষ্ট একজন সাংবাদিককে। তিনি বললেন, কিম ভাই এক্ষুনি থানায় আসছি।

থানায় নিয়ে এসে উপ কমিশনারের রুমে বসানো হল। উনারা জানতে চাইলেন, আমি ব্লগে লিখি কি না? জানালাম ব্লগে লিখিনা।
এতোক্ষন ভাবছিলাম সুন্দরবন আন্দোলন নিয়ে হয়তো কোন জিজ্ঞাসাবাদ। যদিও আমি এই আন্দোলনে সামান্য একজন কর্মী ।

উনারা ব্লগ সংক্রান্ত প্রশ্ন করায় বুঝলাম বিষয় অন্য কিছু। আমি বললাম, আমাকে বিষয়টা ক্লিয়ার করে বলেন আপনারা আমার কাছে কী জানতে চাইছেন?

তখন আমার সামনে একটি প্রিন্ট কাগজ দেয়া হল। যা দেখে বোঝা গেল এটা একটা ফেইসবুক ম্যাসেজ কনভার্সেশন। যেখানে আমার বর্তমান প্রোফাইল ছবি যুক্ত করা আছে।

সেখানে আমার ছবির পাশে চরম আপত্তিকর ধর্ম অবমাননাকর কথা লেখা। যা দেখে আমার সারা শরীর কেঁপে উঠে। আমি ‘নাউজুবিল্লাহ’ বলে চোখ ফিরিয়ে নেই। এটা পড়া বা উচ্চারণ করা একজন মুসলমানের জন্য গর্হীত অপরাধ ।

আমি উনাদের কাছে ফেইসবুক পাসওয়ার্ড দিলাম। উনারা আমার ম্যাসেজগুলো দেখতে থাকলেন। আমি আবারো সেই প্রিন্ট কপি দেখে কিছু অসংগতি দেখালাম। উনারা জানতে চাইলেন, আমার কারো সাথে কোন শত্রুতা আছে কি না? ধর্ম নিয়ে ফেইসবুকে কখনো কটাক্ষ করেছি কি না?

আমি জানালাম, আমি ধর্মপ্রাণ একজন মুসলিম। জীবনে কখনো ধর্মকে অবমাননা করে কিছু লেখার প্রশ্নই আসে না। আমার কাজ পরিবেশ আন্দোলন । এর বাইরে নাগরিক অধিকার নিয়ে কথা বলি।

আমি গণজাগরণ মঞ্চ সিলেটের একজন সংগঠক ছিলাম। আমি মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত রাজাকারদের সর্বোচ্চ বিচার চেয়েছি।

উনারা জানালেন আমার নাম দিয়ে তৈরিকৃত সেই ম্যাসেজ বাঁশেরকেল্লা টাইপের বিভিন্ন গ্রুপে কাল থেকে শেয়ার করা হয়েছে। আমার উপর ধর্ম অবমাননার অভিযোগ তুলে উস্কানী দেয়া হচ্ছে। তাই আমার নিরাপত্তা ও বিষয়টির আড়ালে কারা আছে তাদের খুঁজে বের করার জন্য উনারা আমাকে থানায় নিয়ে এসেছেন ।

আমি পরিচিত আত্মিয় বন্ধু স্বজন ও শুভান্যুধায়ীদের কাছে দোয়া চাইছি, যেন আল্লাহ্ তালা আমাকে এই ষড়যন্ত্র থেকে ইজ্জতের সাথে মুক্ত করেন ।

আর যে বা যারা আমাকে ফাসানোর জন্য এমন কাজ করেছে তারা যেন তওবা করে নিজেদের শোধরে নেয়।





প্রধান সংবাদ এর আরও খবর

আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

আর্কাইভ