শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৬ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা
শুক্রবার ● ১৬ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা

---ষ্টাফ রিপোর্টার :: (২ পৌঁষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৩মি.) জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শকে মনে ধারন করে দেশকে এগিয়ে নিতে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু। তিনি বলেন, মুক্তিযোদ্ধারাই দেশের অগ্রগামী। আপনাদের পথ ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ। তিনি বলেন, জাতির পিতার স্বপ্ন ছিল দেশকে একটি সোনার বাংলাদেশ হিসেবে গড়তে। কিন্তু দেশ বিরোধী একটি কুচক্রী মহল তার সেই স্বপ্ন যাতে বাস্তবায় না হয় সে জন্য তাকে ও তার পরিবারকে হত্যা করেছিল। আজ তার সুযোগ্য কণ্যা ২০৪১ সালের মধ্যে দেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে পরিশ্রম করে যাচ্ছেন। সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
মহান বিজয় দিবস ২০১৬ উদযাপন উপলক্ষে রাঙামাটি জেলা পরিষদের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবর্গের শুক্রবার ১৬ ডিসেম্বর সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাঙামাটি বিজিবি সেক্টর কমান্ডার আশরাফুল ইসলাম, জেলা প্রশাসক মো. মানজারুর মান্নান, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার রবার্ট রোনাল্ড পিন্টু, সদর উপজেলা কমান্ডার মিজানুর রহমান রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ত্রিদীপ কান্তি দাশ, জেবুন্নেসা রহিম, সান্তনা চাকমা, রেমলিয়ানা পাংখোয়া, জ্ঞানেন্দু বিকাশ চাকমা বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন।
অনুষ্ঠানে রাঙামাটি জেলা প্রশাসক বলেন, এক একজন মুক্তিযোদ্ধা আমাদের জন্য এক একটি পতাকা, এক একটি দেশ। এদের ঋণ আমরা কোন দিনই শোধ করতে পারবোনা। যতদিন লাল সবুজের পতাকা নামে বাংলাদেশ নামে কোন দেশ থাকবে ততদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বীর মুক্তিযোদ্ধাদের নাম স্বর্ণক্ষরে লেখা থাকবে।
সভাপতির বক্তব্যে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, মুক্তিযুদ্ধের পূর্বে ও দেশ স্বাধীনের পর দেশ বিরোধী কুচক্রী মহলটি একটি দেশ ধবংস করার পায়তারা করছে। তিনি বলেন, জাতির পিতার সুযোগ্য কণ্যা দেশের উন্নয়নে কাজ করছে। কিন্তু এই কুচক্রী মহলটি পদে পদে বাধা সৃষ্টি করছে। এদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের কল্যাণে মুক্তিযোদ্ধা ভাতা, চাকুরি ক্ষেত্রে কৌটা ও বিভিন্ন উন্নয়ণমূলক কাজ করছে। যা কোন সরকার করে নাই। সরকারের রূপকল্প ২০৪১ কে বাস্তবায়ন ও দেশের উন্নয়নের এই ধারাবাহিকতাকে অব্যহৃত রাখতে তিনি সকলকে এগিয়ে আসারও আহ্বান জানান।
সংবর্ধনা শেষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এর পক্ষ থেকে রাঙামাটির ৬জন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে ২হাজার ৫শত টাকা করে এবং ৯৩জন বীর মুক্তিযোদ্ধাদের ১হাজার টাকা করে সম্মানী প্রদান করা হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)