শিরোনাম:
●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক
রাঙামাটি, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৬ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার
শুক্রবার ● ১৬ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

--- গাজীপুর জেলা প্রতিনিধি :: (২ পৌঁষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৭মি.) গাজীপুরে নিখোঁজ সেই স্কুলছাত্র আতিকুর রহমান আতিকের (১৫) লাশ সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।

নিখোঁজের সাতদিন পর ১৬ ডিসেম্বর শুক্রবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের মীরেরগাঁও কারখানাবাজার এলাকার একটি সেপটিক ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জয়দেবপুর থানার এসআই মোঃ রাজিব শেখ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে মীরেরগাঁও কারখানাবাজার এলাকার জনৈক সিরাজুল ইসলামের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় এক নারী ওই বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে দুর্গন্ধ (কিছু মরার পঁচা গন্ধ) পান। পরে তা তিনি স্থানীয়দের জানান। স্থানীয়রা সেপটিক ট্যাংকের ঢাকনা সরিয়ে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুর সোয়া ১টার দিকে লাশ উদ্ধার করে। এ সময় আতিকের বাবা তার ছেলের লাশ শনাক্ত করেন।

লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আতিক গত ৯ ডিসেম্বর শুক্রবার থেকে নিখোঁজ ছিল। সে গাজীপুর সিটি কর্পোরেশনের বিপ্রবর্থা এলাকার আব্দুর রশিদের ছেলে এবং কাউলতিয়া জহির উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এবার জেএসসি পরীক্ষা দিয়েছিল। পাশাপাশি আতিক কারখানাবাজার এলাকার দেওয়ান ব্রিকস-এ ট্রাকে ইট লোড-আনলোডের শ্রমিক হিসেবে কাজ করত।

পুলিশ, এলাকাবাসী ও এজাহার সূত্রে জানা গেছে, আতিক নিখোঁজের পর ওই ব্রিকসের ট্রাক চালক ও বিপ্রবর্থা এলাকার আব্দুর বারেকের ছেলে আব্দুল আলিম (৩২), শ্রমিক ও একই এলাকার শাহজাহানের ছেলে শফিকুর রহমান (২৩), মারফত আলীর ছেলে শাহিন ওরফে শাহিনুর (২২) ও মীরেরগাঁও এলাকার আবুল হোসেনের ছেলে খোরশেদ আলমকে (২২) ডেকে সিটি কর্পোরেশনের স্থানীয় ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ফারুক আহম্মেদের উপস্থিতিতে সালিশ করে এলাকাবাসী। সালিশে তারা একেকবার একেক তথ্য দিলে সন্দেহের সৃষ্টি হয়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

পরে আতিকের বাবা বাদী হয়ে ১৪ ডিসেম্বর বুধবার রাতে জয়দেবপুর থানায় ওই ব্রিকস মালিক ইমরান দেওয়ান ও আটক ওই চার জনকে আসামি করে মামলা করেন।

এর আগে বুধবার জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদুল হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতদের মধ্যে শাহিনুর জানিয়েছিল, তাদের সঙ্গে আতিকও ট্রাকে করে ঢাকার আজিমপুর যায়। সেখানে ইট আনলোড করার সময় দুর্ঘটনায় (ট্রাকের ঢালার আঘাতে) আতিক মারা যায়। পরে সেখান থেকে তার লাশ ট্রাকে করে এনে ইটভাটার মালিক ইমরান দেওয়ানের কাছে হস্তান্তর করে। ইমরান দেওয়ান কৈফিয়ত এড়াতে লাশটি তার পরিবারের লোকজনের কাছে হস্তান্তর না করে ওই ইটভাটায় ফেলে পুড়িয়ে ফেলতে পারে বলে শাহিনুরের ধারণা।

শহিনুরের দেওয়া ওই তথ্য অনুযায়ী গত বুধবার দেওয়ান ব্রিকস-এ অভিযান পরিচালনা করেছিল পুলিশ।

এদিকে বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের আদালতে হাজির করা হয়।

গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম’কে জানান, তিন আসামি (আলিম, খোরশেদ ও শফিকুল) বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইলিয়াস রহমানের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দিতে স্বীকার করেন যে, ঢাকায় ইট নামানোর সময় ইটের সঙ্গে আতিক মাটিতে পড়ে যায়। তার শরীর ঠাণ্ডা থাকায় সে মারা গেছে বলে তারা মনে করে। বিষয়টি মালিক ইমরান দেওয়ানকে জানালে তিনি লাশ বস্তায় ভরে ইট ভাটায় নিয়ে যেতে বলেন। মালিকের কথামত তারা আতিকের লাশ বস্তায় ভরে ট্রাকসহ ইটভাটায় নিয়ে যায়। সেখান থেকে ভাটা মালিক তাদের চলে যেতে বলে। পরে আতিকের লাশ কি করা হয়েছে তা তারা জানেন না।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)