রবিবার ● ১৮ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » ঢাকা » রাজধানীতে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রাজধানীতে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ঢাকা প্রতিনিধি :: (৩ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১১.৫৮মি.) রাঙামটি থেকে প্রকাশিত প্রথম সারির অনলাইন নিউজপোর্টাল ‘সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম’ এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ও ৩য় বর্ষে পদাপর্ন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ ডিসেম্বর শনিবার বিকাল ৪ টায় এক অনারম্বর পরিবেশে নকশী টিভি’র ঢাকাস্থ কার্যালয়ে এ আলোচনা সভা ও কেক কাটা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনাবিল সংবাদের প্রকাশক ও সম্পাদক সরকার রুহুল আমীন ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নকশী টিভি’র ব্যাবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমের রুপগঞ্জ প্রতিনিধি রাজিব হোসেন ।
অনুষ্ঠানে বক্তারা, অনলাইন নিউজ পোর্টাল সিএইচটিমিডিয়া টুয়েন্টিফোর ডটকমের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সকলকে ধন্যবাদ এবং ভবিষ্যতে এর ধারাবাহিকতা রক্ষার জন্য আহবান জানান।
আলোচনা শেষে কেক কাটা হয়। এ সময় আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। অতিথি ও উপস্থিত সাংবাদিকগন একে অপরকে কেক খাওয়ায়ে আনন্দ উপভোগ করেন।





মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন
রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ
চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন