শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২২ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে সাংবাদিকদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাঙামাটিতে সাংবাদিকদের মানববন্ধন (ভিডিওসহ)
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে সাংবাদিকদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাঙামাটিতে সাংবাদিকদের মানববন্ধন (ভিডিওসহ)
বৃহস্পতিবার ● ২২ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খাগড়াছড়িতে সাংবাদিকদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাঙামাটিতে সাংবাদিকদের মানববন্ধন (ভিডিওসহ)

---সুগত চাকমা, ষ্টাফ রিপোর্টার :: (৮ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ১.১৬মি.) খাগড়াছড়িতে সাংবাদিকদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাঙামাটিতে সাংবাদিকদের মানববন্ধন পালন করা হয়েছে।
২২ ডিসেম্বর বৃহসপতিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কাযলয়ের সামনে খাগড়াছড়িতে সাংবাদিকদের প্রাণনাশের হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছেন রাঙামাটি পার্বত্য জেলায় কর্মরত সাংবাদিক বৃন্দ ।
মানববন্ধনে রাঙামাটি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক গিরিদপণ পত্রিকার সম্পাদক সাংবাদিক একেএম মকছুদ আহমেদ, সাংবাদিক সুনিল কান্তি দে, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক শাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারন সম্পাদক আনোয়ার আল হক, রাঙামাটি রিপোটার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, রাঙামাটি অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক নির্মল বড়ুয়া মিলন, রাঙামাটি সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক নন্দন দেব নাথ, রাঙামাটি জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাংবাদিক মো. হান্নান, রাঙামাটি জার্নালিষ্ট নেটওয়ার্ক সভাপতি সাংবাদিক শান্তিময় চাকমা ও সাধারন সম্পাদক সাংবাদিক ফাতেমা জান্নাত মুমু,সাংবাদিক সৈয়দ মাহাবুবুর রহমান চৌধুরী,সাংবাদিক সামছুল আলম, সাংবাদিক ইলিয়াস,সাংবাদিক ইয়াসিন রানা, সাংবাদিক উ রাখাইন কায়েস, রাঙামাটি ফটো সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি আলোকচিত্র সাংবাদিক সুপ্রিয় চাকমা, সাংবাদিক পলাশ চাকমা, সাংবাদিক কামরুল ইসলাম, সাংবাদিক হিমেল চাকমা, সাংবাদিক কামাল উদ্দিন, সাংবাদিক কামাল হোসেনসহ রাঙামাটি পার্বত্য জেলায় কমরত সর্বস্তরের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
রাঙামাটিতে সাংবাদিকদের মানববন্ধন থেকে খাগড়াছড়িতে সাংবাদিকদের প্রাণনাশের হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের গ্রেফতারের দাবী জানান।
গতকাল বুধবার ২১ ডিসেম্বর খাগড়াছড়িতে নিরাপত্তার দাবীতে ৩৫ সাংবাদিকের জিডি আদালতে পাঠিয়েছে পুলিশ। খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
সাংবাদিকদের জিডির বিষয়টি তদন্তের অনুমতি চেয়ে বুধবার ২১ ডিসেম্বর আদালতে আবেদন করেছেন তদন্তকারী কর্মকর্তা এসআই মাঈন উদ্দিন ভূইয়া। আদালতের নির্দেশ পেলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ আলম চৌধুরী।
প্রসঙ্গত, ও এ সময় ঘটনাস্থলে উপস্থিত সদ্য পদোন্নতি পাওয়া অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন ও সদর ওসি তারেক মোহাম্মদ আব্দুল হান্নান সন্ত্রাসীদের নিবৃত্ত না করে উল্টা সাংবাদিকদের কর্মসূচী সংক্ষিপ্ত করে চলে যাওয়া পরামর্শ দেন। যা মানববন্ধনে অংশ নেওয়া সকল সাংবাদিককে হতবাক করেছে।
ঘটনার আকস্মিকতায় সাংবাদিকেরা তাৎক্ষনিক খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান ও পুলিশ সুপার মো. মজিদ আলীর সঙ্গে দেখা করে তাঁদের বিষয়টি জানান। সাংবাদিকেরা থানায় জিডি করেন।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর খাগড়াছড়িতে প্রথম আলো’র খাগড়াছড়ির আলোকচিত্র সাংবাদিক নীরব চৌধুরীকে ধরে নিয়ে খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম কর্তৃক মারধরের প্রতিবাদে মঙ্গলবার (২০ ডিসেম্বর) খাগড়াছড়ি পৌর শাপলা চত্বরে আয়োজিত মানববন্ধন কর্মসূচি চলাকালে মেয়র মো. রফিকুল আলমের অনুগত হিসেবে পরিচিত মো. দিদার ওরফে কসাই দিদারের নেতৃত্বে ৪০ থেকে ৪৫ জন সন্ত্রাসী ‘একটি-দুটি সাংবাদিক ধর, ধরে ধরে জবাই কর,সাংবাদিকদের আস্তানা-জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও’ ইত্যাদি শ্লোগান দিয়ে জঙ্গী মিছিল নিয়ে মানববন্ধনস্থলে হাজির হয়। একপর্যায়ে তারা মানববন্ধন কর্মসূচিতে ব্যবহারের জন্য সাংবাদিকদের আনা মাইক নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে সাংবাদিকদের অকথ্য ভাষায় গালাগাল ও মানববন্ধনে অংশ নেওয়া প্রত্যেক সাংবাদিককে জবাই করে হত্যা করার হুমকি দিয়ে বক্তব্য রাখে কসাই দিদার। সাংবাদিকরা শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালনকালে সেখানে মেয়রের অনুগত দিদার ও তাঁর সন্ত্রাসী বাহিনীর সদস্যরা সাংবাদিকদের মাইক কেড়ে নিয়ে স্থানীয় সাংবাদিকদের হত্যাসহ নানা হুমকি দিয়ে বক্তব্য রাখে ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)