বৃহস্পতিবার ● ২২ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে রোগী কাতরাচ্ছেন বেডে : ডাক্তার বেডমিন্টন খেলায় ব্যস্ত
খাগড়াছড়িতে রোগী কাতরাচ্ছেন বেডে : ডাক্তার বেডমিন্টন খেলায় ব্যস্ত
মো.মাইনউদ্দিন, খাগড়াছড়ি প্রতিনিধি :: (৮ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ২.৩০মি.) শিশু বিশেষজ্ঞ ডা. রাজেন্দ্র ত্রিপুরার ব্যক্তিগত কার গাড়ির ধাক্কায় গুরুত্বর আহত হয়ে ২১ ডিসেম্বর বুধবার রাতে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের বেডে কাতরাচ্ছিলেন আশরাফুল হোসেন (৩২), তার শিশু কন্যা আফরিন আক্তার (৭)। আর ঠিক ওই সময়ে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. ত্রিটন চাকমা কোয়ার্টারে গিয়ে বেডমিন্টন খেলায় ব্যস্ত। রাত ৯টায় হাসপাতালের অফিস কক্ষে গিয়ে এক মেডিকেল সহকারীকে পাওয়া যায়। তার কাছে ডাক্তারের বিষয়ে জানতে চাইলে তিনি জানান ডাক্তার রাউন্ড আপে দ্বিতীয় তলায় গেছেন। কিন্তু দ্বিতীয় তলায় গিয়ে ডাক্তারকে না পেয়ে কর্তব্যরত নার্সকে ডাক্তারের কথা জিজ্ঞাসা করা হলে তিনি জানান, উপরে কোন ডাক্তার আসেননি। নিচে এসে হাসপাতালের এক পিয়নের কাছ থেকে জানা যায়, দায়িত্বে থাকা চিকিৎসক ডা. ত্রিটন চাকমা ডাক্তারদের আবাসিক কোয়ার্টারের মাঠে বেডমিন্টন খেলছেন তিনি ব্যস্ত।

সেখানে গিয়ে দেখা যায় ডা. ত্রিটন চাকমা অন্যান্য চিকিৎসকদের সাথে বেডমিন্টন কোটে খেলছিলেন। পরিচয় জানার পর তিনি কোট থেকে বের হয়ে এসে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ”রোগী না থাকায় একটু খেলাধুলা করছি। আর একটু আগে সড়ক দুর্ঘটনার যে রোগীরা এসেছে তাদের দেখে বেডে পাঠিয়েছি। খেলা শেষে গিয়ে আবার রাউন্ডআপে যাব।”
হাসপাতালের আবাসিক চিকিৎসক(আরএমও) ড. নয়নময় ত্রিপুরা হাসপাতালে উপস্থিত ছিলেন না। মুঠোফোনে কল দিয়েও কথা বলা যায়নি।
সিভিল সার্জন ডা. নিশিত নন্দী মজুমদার সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, দায়িত্বরত সময়ে চিকিৎসককে অবশ্যই হাসপাতালেই অবস্থান করতে হবে। যদি কেউ তা না করেন তবে সেটি নিয়ম বর্হিভূত। আমি খোঁজ নিয়ে দেখছি।
উল্লেখ্য, বুধবার রাত ৮টার দিকে জেলা শহরের মাস্টারপাড়া মুখ এলাকায় শিশু বিশেষজ্ঞ ডা. রাজেন্দ্র ত্রিপুরার কারের ধাক্কায় জেলা সদরের গামারীঢালা এলাকার বাসিন্দা আজির আলীর ছেলে আশরাফুল হোসেন ও তার শিশু কন্যা আফরিন আক্তার আহত হয়। এর আগেও ডা. রাজেন্দ্র ত্রিপুরার বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটানোর অভিযোগ নতুন নয়। গেল বছরেই মাতাল হয়ে গাড়ি চালিয়ে হাসপাতাল ক্যাম্পাসে এক শিশুকে চাপা দেয়ার ঘটনা ঘটিয়েছেন তিনি।





রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা